সুকান্তের অসুস্থতা নিয়ে খোঁচা কুণালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অগ্নিগর্ভ সন্দেশখালি। বুধবার সন্দেশখালিতে যাওয়ার পথে পুলিশি ঝামেলায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি। এবার তাঁর এই অসুস্থতা নিয়ে বেনজির আক্রমণ করল ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন,’সুকান্তের সাংসদ জীবন শেষ  হতে চলেছে, তা তিনি বুঝতে পেরেছিলেন। সেই কারণেই তিনি নাটকের  রিহার্সাল দিলেন।‘

শুধু শান্তনু সেনই নয় সুকান্তের অসুস্থতা নিয়ে খোঁজা মারলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,’ সুকান্ত মজুমদারের  আন্দোলন করার অভ্যাস নেই। তিনি নাদুসনুদুস চেহারা নিয়ে প্রথমে গাড়ির মাথায় লাফালেন।  তারপর মাটিতে শুয়ে পড়লেন। একথায় আন্দোলন পাল্টে নাটক শুরু করলেন সুকান্ত।‘ শুধু তাই নয় তৃণমূলের মুখপাত্র আরও জানান, সুকান্ত ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছেন। সেইকারণেই এই নাটক করলেন ।

উল্লেখ্য, এদিন টাকিতে বাগদেবীর আরাধনা করে সরস্বতী মূর্তি নিয়ে সন্দেশখালি যাচ্ছিলেন সুকান্ত। আর সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। সেই সময় ধাক্কাধাক্কিতে আচমকাই অজ্ঞান হয়ে পড়েন সুকান্ত। বর্তমানে তাঁকে অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনের এই ঘটনার পর ফের সন্দেশখালির একাধিক প্রান্তে জারি হয়েছে ১৪৪ ধারা।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা