কুড়মি আন্দোলনে বিভ্রান্তি, কোটশিলাতে জারি অবরোধ

খেমাশুলিতে পুলিশকে ঘিরে দেখানো হয়েছে বিক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি (KURMI) আন্দোলন প্রত্যাহার করা হল, এমনটাই জানিয়েছিলেন কুড়মি নেতা অজিত মাহাতো। তবে সেই আন্দোলন প্রত্যাহার হয়নি পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কোটশিলাতে। ১৩০ ঘন্টা পেরানোর পরেও এই দু’ই জায়গায় জারি বিক্ষোভ অবস্থান।

৫ দিনের মাথায় আন্দোলন পড়ল। পুরুলিয়ার কুস্তাউর থেকে কুড়মি নেতা অজিত মাহাতো বলেছিলেন, তাঁদের দাবিতে তাঁরা অনড়। তবে নিজেদের সিদ্ধান্তেই আপাতত অবরোধ তোলা হল। বর্তমানে কর্মসূচি স্থগিত বলে জানিয়েছিলেন নেতা। এরপরে পুরুলিয়ার কোটশিলা থেকে আন্দোলনকারীদের এক অংশ উঠে গেলেও বাকিরা অবস্থান করেন। অন্য সূত্রে খবর, ফের নতুন করে অবস্থান শুরু হয়েছে কোটশিলা স্টেশনে। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও জারি অবরোধ, অবস্থান। অবরুদ্ধ ৬ নম্বর জাতীয় সড়ক।

রেল লাইন পর্যবেক্ষণ করে কুস্তাউরে আরপিএফ টহল দিতে শুরু করেছে। অন্যদিকে, খেমাশুলিতে পুলিশকে ঘিরে দেখানো হয়েছে বিক্ষোভ। কুড়মি সমাজ সূত্রে খবর, সাংবাদিক বৈঠক করা হবে। জানা গিয়েছে, নিজেদের দাবি নিয়ে সাইকেলে করে ঝাড়গ্রাম ও পুরুলিয়া হয়ে কলকাতার সিআরআই দফতরে অভিযান করা হবে।

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ