হাওড়া থেকে লেডিস স্পেশাল বাসের যাত্রাপথের সূচনা করলেন পরিবহন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:বাসের মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবে রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে হাওড়া – বালিগঞ্জ রুটে লেডিস স্পেশাল বাস চালু হল। এই বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। মূলত অফিস টাইমে ভিড় বাসে যেতে মহিলাদের এতদিন নানা অসুবিধা হতো। লেডিস স্পেশাল বাস (Ladies Special Bus)চালু হওয়ায় মহিলা যাত্রীদের অনেক সুবিধা হল। মঙ্গলবার এই বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী। তিনি বলেন, আপাতত একটি বাস দেওয়া হল। এই রুটটি সফল হলে আগামী দিনে দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাস দেওয়া হবে। হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত এই রুটে প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। চালু হল ‘লেডিস স্পেশ্য়াল বাস’। এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী(Transport Minister Snehashis Chakraborty)। মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়াবে লেডিস স্পেশাল বাস ।পরিবহন মন্ত্রী বলেন ,রোজ সকাল ৯:৩০ মিনিট থেকে হাওড়া থেকে মহিলা স্পেশাল বাস ছুটবে বালিগঞ্জের উদ্দেশে।

বাসটি পার্ক স্ট্রিট , এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ(Ballyganj) পৌঁছাবে । এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও , কন্ডাক্টরও মহিলা হবে। হাওড়া থেকে আপাতত ১ টিবাস চালু হল। পরবর্তী কালে যাত্রীদের সংখ্যা বুঝে বাড়াবেন বাসের সংখ্যা সেই পরিকল্পনা রয়েছে। বিকাল ৫: ৩০ মিনিটে আবার বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়ার দিকে আসবে বাসটি । মহিলাদের জন্য স্পেশালভাবে বাস চালু করার জন্য খুশি যাত্রীরা ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য