উইনার্স পুলিশ টিম হাজির নিউ বারাকপুরের স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর : নারী সুরক্ষায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকায় বুধবার দেখা গেল কালো পোশাকের মহিলা পুলিশের বিশেষ বাহিনী উইনারস টিমের সদস্যদের টহল দিতে। বসিরহাট সন্দেশখালি ও হাবরার পর এবার নিউ ব্যারাকপুরে হাজির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উইনার্স টিম। মূলত মহিলাদেরদের সুরক্ষার পাশাপাশি ইভটিজিং ও রোমিওদের হাত থেকে ছাত্রী, কলেজ পড়ুয়া সহ নারীদের সম্মান রক্ষার্থে বিশেষভাবে কাজ করে থাকে এই বাহিনী।

রাজ্যে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকার বিভিন্ন জায়গায় এই মহিলা উইনারস টিম(Winner’s Team) নজরদারি চালাচ্ছে। বুধবার দুপুরে নিউ ব্যারাকপুর এলাকার মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল ছাত্রীদের পাশাপাশি পুরসভার ৪নং ওয়ার্ডে পুর হাসপাতাল থেকে স্টেশন সংলগ্ন ১৭৫ নং মিনিবাস স্ট্যান্ডের সামনে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই বিশেষ মহিলা পুলিশ দলকে।উইনার্স টিম কে স্বাগত জানান পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুর প্রতিনিধি নির্মিকা বাগচী সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। ছিলেন নিউ বারাকপুর থানার(New Barrackpore P.S.) পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররাও।মূলত কোন কোন এলাকায় কি ধরনের সমস্যার সম্মুখীন হন ছাত্রীরা বা মহিলারা, কোথাও তাদের কটুক্তি করা হয় কি না, কখন কোন সময় তাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়ে খুটিনাটি তথ্য সংগ্রহ করেন মহিলা উইনারস টিম।

বিষয়টি জেনে নিয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়েছে এই বিশেষ মহিলা পুলিশ দলের তরফে। ছাত্রী থেকে এলাকার মহিলাদের মধ্যে উইনারস টিমের সদস্যদের যোগাযোগ নাম্বার ও ব্যারাকপুর কন্ট্রোল ইউনিটের নাম্বার ছড়িয়ে দেওয়া হয়। যাতে কোনরকম সমস্যায় পড়লেই দ্রুত জানাতে পারেন মহিলারা। জানা যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে এলাকার বিভিন্ন জায়গায় এভাবেই নজরদারি চালাচ্ছে উইনার্স টিম। দুই চাকায় ভর করে পৌঁছে যাচ্ছেন এ প্রান্ত থেকে সে প্রান্তে। এদিন উইনারস বাহিনীকে এভাবে রাস্তায় ও স্কুলে গিয়ে সুরক্ষার আশ্বাস দিতে দেখে খুশি বিদ্যালয়ের ছাত্রী থেকে প্রধান শিক্ষিকা সহ এলাকার মহিলারাও। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। উইনারস টিমের এমন নজরদাড়ির ফলে পথ চলতে অনেকটাই মনোবল বাড়বে মহিলাদের বলেও জানালেন অনেকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের