আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার

মঙ্গলবার সকালেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে CBI-য়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবারই ছিল আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের পালা। সেই ভোট মেটার পরের দিনই অর্থাৎ আজ মঙ্গলবার সকালেই পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোলে(Asansol) CBI-য়ের বিশেষ আদালতে(Special CBI Court) আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার(Coal Smuggling Case) মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা(Lala)। উল্লেখ্য, লালাকে ‘রক্ষাকবচ’ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তাঁকে গ্রেফতার করতে পারবে না CBI। কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী ২১ মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা CBI-য়ের। সেই সময় আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক CBI-কে এটাও জানিয়ে দেন যে, লালা গ্রেফতারির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেলেও তাঁকে জিজ্ঞাসাবাদে কোনও বাধা নেই। আদালতের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পরেই লালার খোঁজে অভিযান শুরু করে সিবিআই। যদিও লালার বাড়ি গিয়ে তাঁর খোঁজ পাননি তদন্তকারীরা। এদিন অবশ্য লালা নিজেই আত্মসমর্পণ করেছেন।

জানা গিয়েছে, এদিন আত্মসমর্পণের পর লালার পক্ষে যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু করতে আসানসোলে চলে এসেছেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। প্রসঙ্গত, CBI-য়ের পাশাপাশি কয়লা পাচার মামলার তদন্ত করছে ED-ও। মজার ঘটনা হচ্ছে, সুপ্রিম কোর্ট লালার জন্য CBI-য়ের করা মামলায় তাঁকে রক্ষাকবচ দিলেও ED’র করা মামলায় এখনও অবধি তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি দেশের শীর্ষ আদালত। সেক্ষেত্রে ED’র হাতে লালার গ্রেফতারির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ২০২০ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে CBI। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দফতর, তার পরে CBI কয়লা পাচার কাণ্ডের তদন্তে নামে।

লালার বাড়ি, অফিসে তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত শুরু হয়। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ ৪ জন গ্রেফতারও হন। তিন জন জামিন পেলেও, গুরুপদ এখনও দিল্লির তিহাড় জেলে বন্দি। এই জেলেই আবার বন্দী আছেন অনুব্রত মন্ডল ও তাঁর কন্যা সুকন্যা মন্ডল। এর আগে CBI সূত্রে জানা গিয়েছিল, লালার সঙ্গে গরুপাচারে অভিযুক্ত এনামুল হকেরও বোঝাপড়া ছিল। কয়লা পাচারের সময় এনামুলের ‘সিন্ডিকেট’-এর সাহায্য নিতেন লালা। রাজনৈতিক মদতের পাশাপাশি লালার সঙ্গে পুলিশ-প্রশাসন, ইস্টার্ন কোল্ডফিল্ড, রেল কর্তাদের একাংশেরও যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে CBI।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি