এই মুহূর্তে

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

নিজস্ব প্রতিনিধি, লালগোলা: বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে প্রেমিক বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে প্রেমিকার ওপর। বিবাহিত প্রেমিকা তাতে রাজি না হওয়ায় হাঁসুয়া(Hasua) নিয়ে প্রেমিকার উপর হামলা চালিয়ে প্রেমিক নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালায়।এক গৃহবধূকে হাঁসুয়ার কোপ মারার পর নিজে হাঁসুয়ার কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে যুবক।সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলার উত্তর সুন্দরগঞ্জ এলাকায়।আহত গৃহবধূর নাম শামীমা খাতুন(Samima Khatun)। অভিযুক্ত যুবকের নাম সাহিল সেখ(Sahil Sk.)।

সাহিল সেখের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের টানাপোড়েনেই এই ঘটনা বলে জানা গেছে।আহত গৃহবধূ শামিমা খাতুনের দাবি,তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল সাহিল। তিনি তাতে মত দেননি। এরপর সোমবার দুপুরে আচমকাই সাহিল শেখ নামে ওই যুবক শামিমা খাতুনের বাড়িতে অতর্কিতে ঢুকে পড়ে তাঁর ওপর হামলা চালায় এবং নিজেও হাঁসুয়ার কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। ওই প্রেমিকার আর্তনাদে স্থানীয় মানুষজন সেখানে ছুটে আসে। স্থানীয় মানুষজন সেখানে এসে দেখতে পায় দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে(Krishnapur Helath Center) নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Hospital) স্থানান্তর করা হয়। প্রেমিকের আঘাত গুরুতর। প্রেমিকার গলায় আঘাত যথেষ্ট হয়েছে। এই ঘটনায় পুলিশ খুন করার চেষ্টা মামলা রুজু করেছে। রক্তাক্ত হাঁসুয়া তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ। আহত গৃহবধুর বয়ান রেকর্ড করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। যে ঘরে ঘটনাটি ঘটেছে ,তদন্তের স্বার্থে সেই ঘরটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ। আহত গৃহবধূর স্বামীর কাছ থেকে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। দুজনের মোবাইল ফোনের তথ্য ঘেঁটে পুলিশ এই ঘটনার আরও তথ্য সংগ্রহ করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

ময়নাগুড়ি ,ধূপগুড়ির পর এবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ