চুরি করতে এসে অতিথি আপ্যায়ন পেলেন চোর!

মেনুতে ছিল ভাত, কচুর শাক, লাউ চিংড়ি, ডাল আর মাছের ঝোল

Share:

নিজস্ব প্রতিনিধি: চোর (THIEF) চুরি করে সাফ করেছিল গৃহস্থের ঘর। ধরাও পড়ে সে। তবে পেল অতিথি আপ্যায়ন। মালবাজারের ঘটনা যেন নজির গড়ল।

মালবাজারে ইদানিং বেড়েছে চোরের উপদ্রব। সাধারণত চোর ধরা পড়লে হয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বা আইন ভেঙে দেওয়া হয় গণধোলাই। তবে এই চোর পেল আপ্যায়ন। মাল ব্লকের চেল কলোনী এলাকায় চোর ধরা পড়ল এলাকার বাসিন্দা সঞ্জয় পালের হাতে। চোর বাবাজী তখন এলাকার অপর বাসিন্দা জ্যোৎস্না বর্মণের বাড়ি থেকে জিনিস নিয়ে পালাচ্ছিল। 

ফোন করে স্থানীয়রা খবর দেন জ্যোৎস্না দেবীকে। তিনি তাড়াতাড়ি ঘরে ফিরে দেখেন ঘর শূন্য। উধাও সোনা, টাকা সহ আরও অনেক কিছু। টাকা মিললেও পাওয়া যায়নি সোনার গয়না। এরপরে চোরকে আটকে তার কাছ থেকে নেওয়া হয় বাড়ির ফোন নম্বর। তাতে যোগাযোগ করে চোরের পরিবারে সব জানানো হয়। ওই যুবক- চোরের পরিবারের সদস্যরা জানান, তাঁরা সমস্ত ক্ষতিপূরণ দেবেন কিন্তু যেন মারা না হয়।

তা শুনে ঘরের মালিক ওই যুবক অমর সাহানিকে খেতে দেন ভাত, কচুর শাক, লাউ চিংড়ি, ডাল আর মাছের ঝোল। এরপরে আবার তাকে আটকে রাখা হয়। যুবকের দাবি, সে চোর নয়। তার সঙ্গে যারা ছিল তারা এই কাজ করেছে। তবে এলাকাবাসীর দাবি, ওই যুবক নিজেও চোর। সকালেও চুরি করতে গিয়ে মার খেয়েছিল।  

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ