টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

রাতভর বৃষ্টির জেরে ভূমিধসে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। যার ফলে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলিগুড়ি-সিকিমের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভর বৃষ্টির জেরে ভূমিধসে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। যার ফলে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলিগুড়ি-সিকিমের। ধসের জেরে ‘লাইফ লাইন’-খ্যাত ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই পাহাড়ের ঢাল বেয়ে পাথরের চাই গড়িয়ে পড়ছে। ধ্বংসস্তুপে তলিয়ে সড়কপথ অবরুদ্ধ হয়েছে। যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরা। আপাতত বিধ্বস্ত ভূমিধস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন। ওই এলাকা দিয়ে কোনও ছোট-বড় গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। লাগাতার বৃষ্টির জেরে সিকিমে তিস্তার জলস্তর আবারও বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে।

সিকিম প্রশাসন জানিয়েছে, নতুন করে ভূমিধসের জেরে সিকিমের রিম্বি-ইউকসাম রোড, ২০ মাইল বারদাং রোড-সহ প্রধান সড়কপথগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বারদাং রোড জলকাদার নিচে। পাহাড় থেকে ক্রমাগত মাটি-পাথরের বড় বড় চাঁই নেমে আসায় রিম্বি হয়ে খেচুপেরি থেকে গিয়ালশিংগামী সড়কটিও অবরুদ্ধ করা হয়েছে। এদিকে ক্রমাগত বৃষ্টির কারণে আগামিকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ‘হাই এলার্ট’ জারি করা হয়েছে নেপালে। বিশেষ করে, নেপালের গণ্ডকী ও লুম্বিনি প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও নেপালের আরও কয়েকটি জায়গায় বন্যা, ভূমিধস এবং পাহাড় থেকে মাটি-পাথরের চাঁই ধসে পড়ার ঝুঁকি রয়েছে। গত ২৬ অগস্ট ভোটেকোশি নদীতে আচমকা হড়পা বানের কোপে গোটা নেপাল ভেসে যায়। যার ফলে দেশটির বহু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২০০০ এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৫০০০ মানুষ। এখনও উদ্ধার কাজ অব্যাহত। এমন আবহে আবারও নেপালে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নেপালের আবহাওয়া দফতর জনসাধারণকে রাতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ভুটানেও। একটানা বৃষ্টির জেরে পুজোর মুখে বন্যায় ভাসতে পারে ডুয়ার্সের বানারহাট, জয়গা-সহ বিস্তীর্ণ এলাকা।

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের