পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়, কবে জেনে নিন

এই কাজের জন্যে শনিবার সকাল থেকেই গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শেষে জল সমস্যায় ভুগবেন দক্ষিণ কলকাতার কয়েকটি এলাকার মানুষজন। গার্ডেনরিচের পাম্পিং স্টেশন ও পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্যে আগামী ৩১ জানুয়ারি শনিবার দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা। এই কাজের জন্যে শনিবার সকাল থেকেই গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। সুতরাং ওইদিন সকাল থেকে জল সমস্যায় ভুগবেন দক্ষিণ কলকাতার শহর-শহরতলির মানুষজন। বেলা থেকে বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা।

১ ফেব্রুয়ারি সকাল থেকে ফের পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। পুরসভা সূত্রের খবর, শনিবার সকাল ৬ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত জল পরিষেবা স্বাভাবিক থাকবে। এরপর বেলার দিকে জল পরিষেবা বন্ধ করা হবে। পরের দিন রবিবার আবার সব স্বাভাবিক হয়ে যাবে। তবে কোথায় কোথায় জলবন্ধ থাকবে? জানা যাচ্ছে, ৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর, জোকা, কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক-সহ কলকাতার একাধিক জায়গায় সকালে পর থেকেই পানীয় জল সরবরাহ করা হবে না।

কারণ এই জায়গা গুলো বুস্টার পাম্পিং স্টেশন ও গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাভুক্ত। তাই সেখানে কাজ চলার কারণে জল সরবরাহ করা হবে না। বছরভর পুরনাগরিকদের যাতে কোনও ধরনের জল সমস্যায় না পড়তে হয়, সেই কারণেই নির্দিষ্ট সময় অন্তর গার্ডেনরিচ জলপ্রকল্প ও তার আওতায় থাকা বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে কাজ হয়। এছাড়া কয়েকটি জায়গায় পাইপলাইনে ফাটল ধরা পড়েছে। যে কারণে বেশি জল অপচয় হচ্ছে। সেই সমস্ত কাজ করা হবে আগামী শনিবার। সেই কারণে সেদিন বেলা থেকে জল পরিষেবা বন্ধ করা হবে।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির