বীরভূমে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়লো দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লাভপুর: লাভপুর বিধানসভার দরবারপুর গ্রামে ‘জলসা, অনুষ্ঠান চলছিল। একই সঙ্গে বসেছিল মেলা । একাধিক খাবার ও রকমারি দোকান বসে ছিল সেখানে ।অনুষ্ঠানের নিরপত্তা জন্য মোতায়ন ছিল পুলিশও। জলসা চলাকালীন একটি বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠির মধ্য বচসা শুরু হয়। তারপর বিবদমান এক গোষ্ঠি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আহত হন কর্তব্যরত দুই পুলিশ কর্মী। এরপর দুই পুলিশ কর্মীকে লাভপুর(Lavpur) প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়, চিকিৎসার জন্য। প্রথমে পুলিশের তরফে থেকে আহত পুলিশ কর্মীদের নাম পরিচয় জানানো হয় না।

হাসপাতাল সূত্র মারফত খবর ,যে দুই পুলিশ কর্মী চিকিৎসার জন্য এসেছিল,
তাদের মধ্য এক জন ছিলেন সাব ইন্সপেক্টর । তার নাম পার্থ সাহা। অপর পুলিশ কনস্টেবল তার আঘাত অল্প বিস্তুর ছিল। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।এছাড়া এই ঘটনায় পুলিশের তরফে কোনো অভিযোগ দায়ের হয় নি।

লাভপুর থানার (lavpur P.S.)তরফে এই ঘটনায় সংবাদ মাধ্যমের কাছে মুখে কুলুপ এঁটেছে । বীরভূমের জলসা অনুষ্ঠানে এই ঘটনায় প্রমাণ হল এখনো ওই জেলার বিভিন্ন গ্রামে দুষ্কৃতীদের কাছে প্রচুর বোমা মজুত রয়েছে। যা কিনা পঞ্চায়েত নির্বাচনের আগে যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করছে জেলা প্রশাসন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের