শিলিগুড়িতে যুবকের দেহ উদ্ধার, লাভপুরে তৃণমূল কর্মীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও লাভপুর:শিলিগুড়ির সূর্যসেন পার্কের পাশে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। শনিবার সকালে স্থানীয়রা একটি বট গাছের নিচে একটি দেহ পড়ে থাকতে দেখে খবর দেন শিলিগুড়ি থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।তাঁর শরীরে স্পষ্ট কোনও আঘাতের চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় থানা এলাকায় কেউ নিখোঁজ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আশপাশের সিসিটিভি(CCTV) ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিদিনই ওই পার্কের পাশে বহু মানুষ আসা-যাওয়া করেন, তাই এই ঘটনা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আপাতত রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার(Siliguri P.S.) পুলিশ। অন্যদিকে, বীরভূম জেলার লাভপুরের ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু। ওই কর্মীর নাম আব্দুর রহমান মল্লিক। শুক্রবার রাতে সিউড়ি একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার সিউড়ি হাসপাতালে তার মৃত দেহ ময়না তদন্ত করা হয়। এই ঘটনায় আতঙ্কিত পরিবার।

তাদের দাবি,অভিযুক্ত হিরণ মন্ডল(Hiran Mandal) স্থানীয় তৃনমূল নেতা মান্নান হোসেনের প্রভাব খাটিয়ে থানা থেকে থেকে ছাড়া পাওয়ায় তারা আতঙ্কিত। বাবার মতো ছেলেকে হয়তো খুন করে দিতে পারে বলে আশঙ্কা মৃতের ছেলের। প্রসঙ্গত গত বুধবার ছাগলে জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে লাভপুরের কুসুমগরিয়া গ্রামে(Kusumgaria Village) তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। পটল মল্লিক, হিরন মল্লিক দের সাথে সাগর শেখ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বচসা থেকে হাতাহাতিতে পরিণত হয়। লাঠি নিয়ে মারধর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। আহত হয় সাগর সেখের লোকজন।

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?