Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সোশ্যাল মিডিয়ায় বিপ্লব দেখিয়ে যে আক্ষরিক অর্থে লাভ হয় না সেটা আবার প্রমাণ হয়ে গেল। বামেদের ফলাফল দেখলে সেটাই বোঝা যায়। যদিও তাদের শূন্যের গেরো কেটেছে। তবে যে ভোটব্যাঙ্ক বিজেপিতে গিয়েছিল তা তো ফেরেইনি উলটে গোটা ভোটব্যাঙ্ক বিজেপিতে ট্রান্সফার হয়েছে। আর তাতেই বামেদের এমন গোহারা হাল হয়েছে। মাঠে–ময়দানের রাজনীতিতে না থেকে শুধু সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করলে যে কী হাল হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন সিপিএম নেতারা। অনেক আগে থেকেই বামেদের কপালে জুটেছে ‘ফেসবুক বিপ্লবী’র তকমা। তার পরও নিজেদের শোধরায়নি তারা।

এদিকে বামেদের তারকা প্রার্থীদের তালিকায় প্রথমে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে হেরে গিয়েছেন মীনাক্ষী। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মিনাক্ষী। সে বার তাঁর দুই মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনে অবশ্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হেরেছিলেন। কেন্দ্র বদলে মীনাক্ষীকে হুগলির উত্তরপাড়ায় প্রার্থী করে বামেরা। কিন্তু ফলাফল সেই একই—পরাজিত। কারণ একটাই—ফেসবুক বিপ্লব।

অন্যদিকে সিপিএমের তারকা প্রার্থীদের তালিকায় দ্বিতীয় নাম বিকাশরঞ্জন ভট্টাচার্য। একদা বাম দুর্গ ছিল যাদবপুর। এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন তিনি। তাঁর মূল দুই প্রতিপক্ষ তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবব্রত (মলয়) মজুমদার এবং বিজেপির শর্বরী মুখোপাধ্যায়। তৃতীয় স্থানে রয়েছেন বিকাশরঞ্জন। ২০০৫–২০১০ সাল পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন। তখন রাজ্যের শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট। একদা বামশাসিত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বেও ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করে সিপিএম। কিন্তু তৃণমূলের মিমি চক্রবর্তীর কাছে বিপুল ভোটে হেরে যান। তারপর রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। এবার বিধানসভা নির্বাচনেও পরাজয়ের পথে। কারণ সংগঠন নেই। ফেসবুক বিপ্লব ছিল।

এছাড়া দমদম উত্তর কেন্দ্রে সিপিএম টিকিট দিয়েছিল দীপ্সিতা ধর। তাঁর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার এই আসনে বিজেপি প্রার্থী সৌরভ সিকদার। কিন্তু, ভোটে হেরে যাওয়ায় রাজ্য বিধানসভায় যাওয়া হচ্ছে না জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী দীপ্সিতার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাওড়ার বালি এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলির শ্রীরামপুর কেন্দ্রে দীপ্সিতাকে প্রার্থী করে সিপিএম। কোনওবারই জয়ের মুখ দেখতে পারেননি তিনি। কারণ সংগঠন তৈরি না করে শুধু ফেসবুকে দেখা যেত তাঁকে। বামেদের তারকা প্রার্থী কলতান দাশগুপ্ত সিপিএমের টিকিটে লড়ে হেরে গিয়েছেন উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। বাম তারকা প্রার্থীদের তালিকায় নাম আছে আফরিন বেগমের। কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে লড়ে হেরে গিয়েছেন। আর শেষ খবর পাওয়া পর্যন্ত মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে এগিয়ে আছেন মহম্মদ মুস্তাফিজ়ুর রহমান। ২০২৬ সালে এবার শূন্যের খরা কাটতে চলেছে।

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল