হৃদরোগে মৃত্যু মহিলার, নথি চাইতেই হাসপাতালে দেহ ফেলে চম্পট আত্মীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু হলে এখন নথি জমা দেওয়া বাধ্যতামূলক। আধার কার্ড, ভোটার কার্ড জমা না দেওয়া হলে মৃতদেহ পরিজনদের হাতে দেওয়া হয় না। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে শনিবার সকাল থেকেই হৈ চৈ। এই হাসপাতালেই মারা যান সঞ্জিতা বিবি(৪২)। মৃতদেহ হস্তান্তর করার আগে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ নথি দেখাতে বলে। তারপরেই হয় এক ব্যাপার।

নথি দেখানোর ভয়ে সঞ্জিতা বিবির নিষ্প্রাণ দেহ হাসপাতালে ফেলে রেখেই পালয়ে গেলেন তাঁর আত্মীয় পরিজনেরা। তারপর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি সঞ্জিতা বাংলাদেশি। SIR আবহে মৃত্যু, নথি দেখাতে পারবেন না বলেই দেহ ফেলে চম্পট দিলেন তাঁর পরিজনেরা।

হাসপাতাল সূত্রে খবর, গত ৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হন সঞ্জিতা। তড়িঘড়ি তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কা জনক সঞ্জিতাকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। তবে ডাক্তাররা বহু চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি। আইসিইউতেই মারা যান তিনি।

শুক্রবার রাতে মৃত্যু হয় ওই মহিলার। সঞ্জিতা আলিপুরদুয়ারের দমনপুরের বাসিন্দা। মৃতার আত্মীয় হিসেবে হাসপাতালে জাভেদ আলির নাম জমা দেওয়া হয়েছিল। দেওয়া হয় ফোন নম্বরও। সবই ঠিক ছিল, ডেথ সার্টিফিকেট ইস্যু করার সময় সঞ্জিতার ভোটার ও আঁধার কার্ড চাওয়া হয়। তাতেই বাঁধে গোল। ‘নথি নিয়ে আসছি’ বলে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় পরিবারের সদস্যরা। সেই যে যায়, আর দেখা পাওয়া যায়নি।

এই বিষয়ে হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেছেন, মৃতার ডেথ সার্টিফিকেটের জন্য ভোটার ও আধার কার্ড চাওয়া হয়। কিন্তু সেই নথি চাইলে মৃতার পরিবারের সদস্যরা উধাও হয়ে যায়। যে ফোন নম্বর দেওয়া ছিল, তাতে এখন সুইচড অফ বলছে। আপাতত হাসপাতালের মর্গে মৃত দেহটি রাখা হয়েছে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে