জন্মদিনেই বড় পদক্ষেপ, লেনিন সরণির নাম বদলে শ্যামাপ্রসাদ সরণি

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি নাম শুধু কারও পরিচয় নয় বহন করে না, বহন করে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। বিশেষ কোনও ব্যক্তির নামে যদি কোনও রাস্তা থাকে তাহলে তার গুরুত্ব কাউকে আলাদা করে বলে বোঝাতে হয় না।  আর এবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর নামেই করা হল রাস্তার নাম। বর্ধমানের কাটোয়া শহরের অন্যতম পরিচিত রাস্তা, যা এতদিন ‘লেনিন সরণি’ নামে পরিচিত ছিল, সেটাই সোমবার (৬ জুলাই) থেকে ‘শ্যামাপ্রসাদ সরণি’ নামে পরিচিত হল।  
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কাটোয়া পুরসভা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে  রাস্তার নতুন নামফলকের উদ্বোধন করা হয়।  সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের দাবি, দেশের ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের যথাযথ সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে উঠে এসেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা। কেউ কেউ বলেছেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একজন বিখ্যাত শিক্ষাবিদ, দূরদর্শী চিন্তাবিদ । তিনি বাংলার গর্ব। তাই তাঁকে সম্মান জানাতেই রাস্তার এই নামকরণ করা হল। 
তবে এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্কও  শুরু হয়েছে। একাংশে বলছেন,  ঐতিহাসিকভাবে পরিচিত রাস্তার নাম বদল অপ্রয়োজনীয় ছিল। অন্যদিকে, এই কাজকে সমর্থন করে কিছু মানুষ বলছেন দেশের বিশিষ্ট মনীষীদের নামে রাস্তার নামকরণ গুরুত্বপূর্ণ এতে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে আরও সচেতন হবে।  
 

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের