তীব্র গরমে জল চেয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ব্যারাকপুরের গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই দাবদহের পরিস্থিতিতে পানীয় জল থেকে বঞ্চিত হয়েছেন ব্যারাকপুরের বাসিন্দা, শ্যামা রায় চৌধুরী(Shyama Roy Chowdhury)। স্থানীয় ব্যারাকপুর পুরসভার এককর্মীর বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ এনে শ্যামা দেবী লিখিতভাবে অভিযোগ নিয়ে গরমে জল পাওয়ার আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee)। ৫৩ বছর বয়েসি শ্যামা রায়চৌধুরী, ব্যারাকপুর পৌরসভার(Barrackpore Municipality) অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শ্যামা তার পিতৃ আলয় থেকে স্বামী অরিন্দম রায়চৌধুরীর বাসভবনে চলে আসেন সামাজিক রীতি মেনে।

সেই থেকে তিনি স্বামীর বাসস্থানে শরিকি সমস্যার কারনে নিজ গৃহে কোন পরিশ্রুত পানীয় জল না থাকার দরুন রাস্তা থেকে জন সাধারনের জন্য লাগানো জলের কল থেকেই তার নিত্য প্রয়োজনীয় পানীয় জলের ব্যাবস্থা করে আসছিলেন । কিন্তু এবার ২০২৩ সালে এসে সেই পানীয় জল থেকেই বঞ্চিত তিনি। বর্তমানে শ্যামার বয়স ৫৩ বছর ।তাই কাছেই লাগানো জনসাধারণের জন্য লাগানো জলের কল বন্ধ হয়ে যাওয়ায়ে বেশ বিপাকে পড়েছেন। এখানেই প্রশ্ন জাগে যে কেন রাস্থায় অবস্থিত স্থানীয় পৌরসভার দেওয়া জল বন্ধ হয়ে গেল? এই প্রশ্নের উত্তরে শ্যামা দেবীর বক্তব্য, এপ্রিল মাসে যখন গরম ত্রাহি ত্রাহি রব ঠিক তখনই কোন অজানা কারনে রাস্তায় লাগানো জলের কল হটাৎই একদিন ব্যারাকপুর পৌরসভার(Barrackpore Municipality) জল দফতরের আধিকারিক নিতাই ঘোষ ঘটনাস্থলে এসে তার লোকজন নিয়ে খোঁড়াখুঁড়ি করে জলের পাইপ লাইন রাস্তা থেকে একটি বাড়ির আঙ্গিনার ভেতর নিয়ে গিয়ে লাগিয়ে দেন। অভিযোগ যে স্থানীয় বসতির কিছু লোকজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে তাদের বাড়ির আঙ্গিনায় রাস্তায় থাকা পুরসভার কল ব্যক্তিগত বাড়ির আঙিনাতে লাগানো হয়েছে। প্রসঙ্গত এখানে বলে রাখা ভাল যে উক্ত আধিকারিক নিতাই ঘোষ একজন এলাকার পুরাতন বামপন্থী কর্মী বলে পরিচিত।

তৃনমূল পরিচালিত পৌরসভা হলেও এখনও পৌরসভায় পূর্বতন পরিচালক মন্ডলি দ্বারা নিয়োগকৃত বেশ কিছু বামপন্থী মানুষ বর্তমানেও নানা পদে রয়েছেন। এমত অবস্থায় শ্যামা দেবী নিজেকে বঞ্চিত মনে করে আর অন্য কোন রাস্তা খুজে না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে গরমে একটু জল পাওয়ার আর্জি জানিয়ে তার দারস্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় অভিযোগ করেছেন যে বর্তমান রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিরোধীরা প্রতিমুহূর্তে নানা ধরনের চক্রান্ত ঘটাচ্ছে। ব্যারাকপুর পুরসভা এলাকায় বামপন্থী বলে চিহ্নিত জল বিভাগের ওই আধিকারিকের এই ঘটনা তা আরও একবার এই অভিযোগের সত্যতা প্রমাণ করলো বলে মনে করছেন এলাকার মানুষজন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল