মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

Share:

নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর : আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আগেই। সেটাই সত্যি হল। আচমকা বজ্রপাতে রাজ্যের তিন জেলায় মৃত্যু হল ১৩জনের। সর্বাধিক মৃত্যু বাঁকুড়ায়। সাতজনের মৃত্যু হয়েছে সেখানে। তারপরেই রয়েছে পূর্ব বর্ধমান। পাঁচজনের মৃত্যু হয়েছে সেখানে। পশ্চিম মেদিনীপুরের এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই মত বৃহস্পতিবার দুপুর বেলা প্রবোধ বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি শুরু হয় বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায়। গিয়েছে বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাস ও পাত্রসায়রে পৃথক পৃথকভাবে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এই বজ্রপাতের ফেরে এই এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও দুজন।

জানা গিয়েছে, এদিন বেলা করাতেই আকাশ কালো করে মেঘ আসে। তারপরেই শুরু হয় ঝমঝম করে বৃষ্টি। সঙ্গে কর্কশ শব্দে বাজ। ওই সময়ে মাঠে ধান রোপণের কাজ করছিলেন কোতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা। আচমকাই দুজন মাটিতে লুটিয়ে পড়েন। মাঠে কাজ করা বাকিরা আহত অবস্থায় দুজনকে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জিয়াউলকে মৃত বলে ঘোষণা করে। ওই হাসপাতালেই চিকিৎসা চলছে আসপিয়া মোল্লার।

অন্যদিকে, বজ্রপাতের জেরে বাঁকুড়ার পাত্রসায়ার থানা এলাকার এক যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় প্রথমে তাকে পাত্রসায়রে এর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওন্দা এলাকাতে বাজ পড়ে মৃত্যু হয়েছে নারায়ণ সাওয়ার নামে এক ব্যক্তির। পাশাপাশি ইন্দাসেও বাজে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পূর্ব বর্ধমানের মাধবডিহিতে সনাতন পাত্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মাঠে চাষের কাজ করছিলেন তিনি। বৃষ্টির মধ্যে মাঠে চাষ করতে গিয়েই মৃত্যুর ঘটনা গুলি ঘটেছে।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা