বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই গার্ডেনরিচ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন বিপর্যয় মোকাবিলায় আলাদা বাহিনী গড়বে রাজ্য। সেই বাহিনীর নাম হবে মহাভারতের বীর যোদ্ধা অর্জুনের নামে। ‘অর্জুন বাহিনী’ হিসেবে ডাকা হবে তাঁদের। মূলত এই বাহিনীর কাজ হবে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতো কাজ করা। ঘূর্ণিঝড় হোক বা বন্যা পরিস্থিতি, ব্রিজ বা বিল্ডিং ভেঙে পড়া। সবক্ষেত্রেই বুক চিতিয়ে উদ্ধারকাজে এগিয়ে যাবে এই বিশেষ বাহিনী। তেমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আজ, মঙ্গলবার সেই ‘অর্জুন বাহিনী’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে এই বিশেষ বাহিনীর শুভ উদ্বোধন করেন তিনি। নবান্ন সূত্রে খবর, ‘অর্জুন বাহিনী’-তে মূলত রাজ্যের অগ্নিবীরদের নিয়োগ করা হবে। কিন্তু অগ্নিবীরদের প্রথম ব্যাচ আগামী বছর জানুয়ারি মাসের আগে পাবে না রাজ্য সরকার। তাই আপাতত সৈনিক বোর্ডের সদস্যদের নিয়ে এই বাহিনীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘তারাতলা বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আমরা এই বাহিনী তৈরি করলাম। বিগত সরকার বিপর্যয় মোকাবিলা বাহিনীর দিকে ফিরেও তাকাত না। কোনও আধুনিক যন্ত্রপাতি ছিল না। প্রশিক্ষণ দেওয়া হতো না। আমফানের সময়ে ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নিয়ে আসা হয়েছিল। তারাই তিনদিন পর কলকাতার রাস্তায় পড়ে থাকা গাছ কেটে ছিল। খুব খারাপ অবস্থা ছিল। অতীতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সুযোগ নিয়ে জলাজমি বুজিয়ে ভবন তৈরি, সয়েল টেস্ট না করে বিল্ডিং প্ল্যান অনুমোদন এবং ফ্লাইওভারের ভার বহন ক্ষমতা পরীক্ষা না করার ফলে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাতে বহু প্রাণহানি ঘটেছে। সবক্ষেত্রেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে কয়েকজনের জীবন বাঁচিয়েছে। অথচ এতদিন উদ্ধারকারী দল ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে আগে অবহেলা করা হয়েছিল। তবে এখন অর্থের কোনও অভাব নেই। ভারত সরকার পর্যাপ্ত টাকা দিয়ে রেখেছে।’

আরও পডুন: ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অর্জুন বাহিনীতে আপাতত ২০০ জন সদস্য থাকবে। তাদের মধ্যে কলকাতার জন্য ১০০ জন, পাহাড়ের জন্য ৫০ জন এবং সুন্দরবন এলাকার জন্য ৫০ জন সদস্য রাখা হবে। পরবর্তীতে দিঘা, মান্দারমণি, মুকুটমণিপুর, তারাপীঠ এবং তরাই-ডুয়ার্সের মতো প্রধান পর্যটনকেন্দ্রগুলিতেও এই বাহিনীর কন্টিনজেন্ট রাখা হবে। বাহিনীর সদস্যদের নাম দেওয়া হয়েছে বীর এবং দলপ্রধানদের নাম বীর নায়ক। বীরদের মাসিক সাম্মানিক ২৫,০০০ টাকা এবং বীর নায়কদের ৪০,০০০ টাকা করে দেওয়া হবে। প্রতি বছর ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন অর্জুন বাহিনীর সদস্যরা। অর্জুন বাহিনীতে যাঁরা কাজ করবেন তাঁদের জন্য বিশেষ স্বাস্থ্য বিমা দেওয়া হয়েছে। গুরুতর আহত বা প্রাণহানির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমার কভারেজ থাকবে।’

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী