বাপের বাড়ি ঘুরতে এসে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: স্বামী-স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে স্বামীর হাতে খুন স্ত্রী । বউয়ের বাপের বাড়িতে ঘুরতে এসে হাওড়া জেলার লিলুয়াতে(Lilua) এই খুনের ঘটনা ঘটে।সরস্বতী পূজোর দিন সকালে হাওড়া লিলুয়ার আনন্দনগর ঝাউতলাতে নিজের স্বামীর হাতে খুন হলেন স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে এই পরিবারের লোকেরা ব্যান্ডেল চার্চ(Bandel Church) থেকে ঘুরে এসে বউয়ের বাপের বাড়িতেই ছিল মেয়ে ও জামাই। প্রায় ঝগড়া করত তার স্ত্রীর সঙ্গে সে।

রবিবার রাত থেকেই তাদের মধ্যে অশান্তি চলছিল। রাত্রিবেলা ঝগড়ার সময় স্ত্রীর গলা টিপে ধরে তাকে মেরে দেয় ওই যুবক। তার নাম বাবাই মল্লিক। কৃষ্ণনগরে তার বাড়ি। মৃতা গৃহবধূ পিংকু বিশ্বাস ।৪২ বছর বয়স। নিঃসন্তান। এলাকার লোক খবর দেয় লিলুয়া থানাতে। লিলুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত মহিলার দেহ হাওড়া হাসপাতালে(Howrah Hospital) পাঠিয়ে দেয় চিকিৎসার উদ্দেশ্যে।

চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার পাশাপাশি মৃত মহিলাল স্বামীকে( বাবুন বিশ্বাস)কে পুলিশ আটক করেছে। সোমবার ওই যুবককে হাওড়া আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। মৃতা গৃহবধূর পরিবারের লোকজনদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা