বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

বয়স মাত্র ১ বছর ৯ মাস তথা ২১ মাস। এই বয়সেই শরীরে বাসা বেধেছে বিরল রোগ। জটিল রোগের সঙ্গে লড়াই করছে বারুইপুরের কুলারী গ্রামের ছোট্ট শ্রীজিতা দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১ বছর ৯ মাস তথা ২১ মাস। এই বয়সেই শরীরে বাসা বেধেছে বিরল রোগ। জটিল রোগের সঙ্গে লড়াই করছে বারুইপুরের কুলারী গ্রামের ছোট্ট শ্রীজিতা দাস। স্পাইনাল মাসকুলার এট্রফি (এসএমএ) টাইপ-২ রোগে আক্রান্ত সে। এই রোগের চিকিৎসায় খরচ অনেক। কিন্তু সেই সামর্থ্য নেই শ্রীজিতার পরিবারের। একরত্তিকে সুস্থ করার জন্যে অর্থের জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শ্রীজিতার বাবা-মা। এমন অবস্থায় শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। তবে এই উদ্যোগে সবথেকে বেশি নজর কাড়ল মুর্শিদাবাদের সাগরদিঘির ছোট্ট শিশু বর্ষা দাসের ভূমিকা।

স্কুলের টিফিনের জন্যে জমিয়ে রাখা খুচরো টাকা তুলে দিল অসুস্থ শ্রীজিতার পরিবারকে। শ্রীজিতার চিকিৎসার জন্যে ব্যবহৃত হবে ছোট্ট বর্ষার টাকা। এই বয়সেই তাঁর এই মানবিক উদ্যোগ নজর কাড়ল সবার। এছাড়া এই মুহূর্তে সাগরদিঘির পরিবেশকর্মী সঞ্জীব দাসের উদ্যোগে একাধিক শুভানুধ্যায়ী শ্রীজিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শ্রীজিতার বাড়ি পৌঁছে তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন একদল যুবক। অর্থের পাশপাশি শিশুটিকে পুষ্টিকর খাবার ও দুর্গাপুজোর জন্যে নতুন পোশাকও দিয়েছেন তাঁরা। এই মহান উদ্যোগে শামিল হয়েছেন সমাজসেবী শ্রীকান্ত বোধুক, বিশ্বজিৎ সাহা, উজির শেখ, নুর হাসান ও সাহিল ইসলাম-সহ আরও অনেকে। তাঁদের আশ্বাসে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন শ্রীজিতার পরিবার।

এই বিষয়ে বিরল রোগে আক্রান্ত শিশুটির বাবা-মা জানিয়েছেন, শ্রীজিতার জটিল রোগের চিকিৎসার জন্যে দরকার কয়েক কোটি টাকা। এই সাহায্য তাঁদের কাছে এখন অতি মূল্যবান। এই বিষয়ে সাগরদিঘির পরিবেশকর্মী সঞ্জীব দাসের বক্তব্য, ‘আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার। যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ জানাই।’ এখন ছোট্ট শ্রীজিতার পরিবারের এক্তাইন প্রার্থনা, তাঁদের মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

Auto Draft

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে