Loading live market data...
Loading active stocks...
Connecting...

গলায় ঢুকেছে জ্যান্ত কই, চিকিৎসকদের চেষ্টায় বাঁচলেন ব্যক্তি

শ্বাসনালিতে আস্ত কই মাছ আটকে যাওয়ায় রক্তক্ষরণ শুরু হয় ওই ব্যক্তির। তারপর তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকদের চেষ্টায় সফল অস্ত্রোপচার হয়।

Share:

নিজস্ব প্রতিবেদক: মাছ ধরতে গিয়ে দাঁতে চেপে রেখেছিলেন একটি কই মাছ। আর তাতেই ঘটল বিপত্তি। আচমকা কই মাছটি গলায় নেমে যায়। শ্বাসনালিতে আস্ত কই মাছ আটকে যাওয়ায় রক্তক্ষরণ শুরু হয় ওই ব্যক্তির। তারপর তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার লদিপুর গ্রামের বাসিন্দা তাপস মাইতি। মঙ্গলবার দুপুরে নদীতে ছিপ ফেলে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেই সময় গলায় আটকে যায় একটি আস্ত কই মাছ। শ্বাসনালীতে কই মাছ আটকে যাওয়ায় শুরু হয় প্রবল রক্তক্ষরণ। একইসঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। সঙ্গে সঙ্গে ৪০ বছর বয়সি ওই ব্যক্তিকে চণ্ডীপুর মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তড়িঘড়ি তৎপরতা শুরু করেন চিকিৎসকরা। সেখানে দু-ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। শ্বাসনালী থেকে কই মাছ বের করতে সক্ষম হন চিকিৎসকরা। প্রাণে বাঁচেন তাপসবাবু। চণ্ডীপুর মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালের অধিকর্তা পবিত্র জানা এই ঘটনাকে বিরল বলে আখ্যায়িত করেছেন। চিকিৎসকদের চেষ্টায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে শ্বাসনালী থেকে কই মাছ বের করায় তাপসবাবুর নব জন্ম হল। হাসপাতালের অধিকর্তা ডাক্তার পবিত্র জানা বলেন, “ঘটনাটি অত্যন্ত বিরল। আমাদের ডাক্তার, নার্সদের প্রচেষ্টা যে সফল হয়েছে এবং তাতে একটি পরিবার তাদের প্রিয়জনের প্রাণ ফিরে পেল, সেটি আমাদের কাছে গর্বের। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থা উন্নততর হওয়ার জন্যই কাজটি করতে আমাদের সুবিধা হয়েছে।” চণ্ডীপুর মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালের সিনিয়র নাক-কান-গলার বিশেষজ্ঞ সার্জন ডা. রত্নদীপ ঘোষের নেতৃত্বে চার চিকিৎসকের একটি দল তাপস বাবুর অস্ত্রোপচার করেন। আপাতত তিনি আইসিইউ-তে রয়েছেন। চণ্ডীপুর মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকদের পরিষেবায় খুশি তাপসবাবুর পরিবারও।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের