এই মুহূর্তে

কাজের চাপে হাওড়াতে অসুস্থ এক BLO, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি : SIR আবহে ফের অসুস্থ আরও ১ বিএলও। জোমজুড়ে ওই বিএলও কাজ করতে করতে অসুস্থ হয়ে পরেছেন বলে জানা গিয়েছে। কাজের চাপে হাওড়াতে অসুস্থ হয়ে পড়েছেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ১৪৮ নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারভেজ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ওয়াসিম পারভেজ কৃষ্ণনগরের বাসিন্দা।

সূত্রের খবর, বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক ওয়াসিম পারভেজ। বৃহস্পতিবার কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। বাঁকড়ার বেনুবন নার্সিংহোমে ICUতে ভর্তি রয়েছেন তিনি

অন্যদিকে,চলতি সপ্তাহেই ডোমজুড়ের বিধানসভা কেন্দ্রের ৬৩ নং পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন। কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছে পরিবার।  কালকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কাজের চাপে একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন। আত্মঘাতী হওয়ার ঘটনাও ঘটেছে। অভিযোগ, যে পরিমাণ কাজ দেওয়া হয়েছে, সময়সীমা বাড়িয়েও তা পর্যাপ্ত নয়। বিএলওদের একাংশের দাবি, এই সময় পর্যাপ্ত নয়।

বৃহস্পতিবার বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছে সিইও দফতরের সামনে। মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি দেওয়ার কথা বলেন তাঁরা।  স্লোগান দিতে থাকেন তাঁরা। সিইও দফতর অভিযান করার কথা আগেই জানানো হয়েছিল তাঁদের পক্ষ থেকে। দফতরে ডেপুটেশন দিতে গিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তখন পুলিশ ব্যারিকেড করে দেয়। সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিএলওরা অভিযোগ করে জানান, ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হচ্ছে। কোনও কাজে সাহায্য করা হচ্ছে না। এদিন সিইও দফতরের সামনে থেকেই হায় হায় স্লোগান ওঠে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

শুনানি কেন্দ্র তাণ্ডবের ঘটনায় ইআরওকে চিঠি দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক, কী লিখলেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ