বিয়ের কথা গোপন করে কলেজ পড়ুয়ার সঙ্গে প্রেম শিক্ষকের, ‘রায়’ দিলেন মোড়লরা

মোড়লদের রায় ওই শিক্ষককে ৮ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের কথা লুকিয়ে কলেজ ছাত্রী’র সঙ্গে প্রেম (AFFAIR) করেছিলেন এক শিক্ষক। অভিযোগ এমনটাই। তবে থানায় অভিযোগ দায়ের হয়নি। আদালত রায় দেয়নি। আইন হাতে তুলে নিয়ে ‘শাস্তি’ দিলেন স্থানীয়রাই। ‘রায়’ শোনালেন মোড়লরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার শ্রীরামপুরের ঘটনা। বেধড়ক মার খেয়ে শিক্ষক চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে।

অভিযুক্ত ওই শিক্ষক হাইস্কুলে পড়ান। বাড়ি কেশপুরের নেড়াদেউলে। সম্প্রতি তাঁর পরিচয় হয় শ্রীরামপুরের এক কলেজ পড়ুয়ার সঙ্গে। তারপর বাড়ে ঘনিষ্ঠতা। স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার তাঁরা দেখা করেন শ্রীরামপুরেই। ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁদের। তারপরেই দু’জনকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। মোড়লদের রায়, ওই শিক্ষককে ৮ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষকের দাদা। ‘ক্ষতিপূরণ’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উদ্ধার করেন ভাইকে। জানা গিয়েছে, শিক্ষককে মারধরের সময় তাতে বাধা দেয়নি ছাত্রীর পরিবার। তাঁদের দাবি, নিজের বিয়ে গোপন করে প্রেমের সম্পর্কের নামে প্রতারণা করেছেন ওই শিক্ষক। খবর লেখা পর্যন্ত, থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। 

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২