চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্ঘটনার কবলে পড়া সেনা আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি: প্রাণে বেঁচে গেলেন এক সেনা আধিকারিক। স্থানীয় যুবকের দৌলতে প্রায় নতুন জীবন পেলেন তিনি। রাজগঞ্জ ব্লকের মিলনপল্লী ফাঁড়ির অন্তর্গত শিমুলগুড়ি এলাকা দিয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন ওই সেনা আধিকারিক। আচমকাই তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায়। 

এরপর স্থানীয় ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে গাড়িটি। দৈব্য রায় নামে এক স্থানীয় যুবক ক্যানেলে নেমে বোল্ডার দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ওই সেনা আধিকারিককে উদ্ধার করেন।

সেই সময় পিছনে ছিল আরও একটি সেনাবাহিনীর গাড়ি তারাও এসে উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে ছুটে আসে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ কর্মীরাও। এরপর সেনাবাহিনীর তরফ থেকে ওই সেনা আধিকারিককে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ক্যানেলে পড়ে যাওয়া ওই সেনা আধিকারিকের পকেট থেকে আইকার্ড পাওয়া গিয়েছে। ওই সেনা আধিকারিকের নাম সকেত রঞ্জন। তিনি মেজর পদে কর্মরত।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ