বঙ্গ বিজেপির সঙ্গে লকেটের দূরত্ব বাড়ল আরও! কেন্দ্রীয় কর্মসূচিতে হলেন উপস্থিত

বুধবার তিনি যোগ দিয়েছিলেন ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালিতে। তাঁর মাথায় হেলমেট থাকলেও অনেকের মাথায় অবশ্য ছিল না হেলমেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির সঙ্গে আরও দূরত্ব বাড়ালেন লকেট চট্টোপাধ্যায় (LOCKET CHATTERJEE)? হুগলির সাংসদ হাজির হলেন কেন্দ্রীয় কর্মসূচিতে। বোঝাই যাচ্ছে দিল্লি যতই ‘অন্তর্দ্বন্দ্ব’ ভুলে একসঙ্গে চলার বার্তা দিক, লকেট বঙ্গ বিজেপিকে সরিয়ে নিয়েছেন ‘একলা চলো’ নীতি। তবে কেন্দ্রের সঙ্গে তিনি আছেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নরমে গরমে বুঝিয়েছেন, অন্তর্দ্বন্দ্ব দূরে সরিয়ে একসঙ্গে থাকতে হবে। জোর দিতে হবে আন্দোলনে। বারবার ‘ব্যর্থ’ হওয়া যাবে না। এই বার্তার পরেই দিল্লিতেই শুভেন্দু বৈঠক করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তবে এড়িয়েছেন লকেট। সূত্রের খবর, তাঁর সঙ্গে শুভেন্দুর ‘সৌজন্য বিনিময়’ হয়েছে মাত্র।

বাংলার সঙ্গে দূরত্ব বাড়ালেও কেন্দ্র বিজেপিকে চটাতে চাইছেন না লকেট। বারবার যোগ দিচ্ছেন কেন্দ্রের একাধিক কর্মসূচিতে। বুধবার তিনি যোগ দিয়েছিলেন ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালিতে। তাঁর মাথায় হেলমেট থাকলেও অনেকের মাথায় অবশ্য ছিল না হেলমেট। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ‘এক ব্যক্তি এক পদ’ জেনেও রাজ্য সভাপতি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শুভেন্দু। তবে কি এতে চটবে সুকান্ত মজুমদার? অন্যদিকে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুভেন্দুকে বার্তা দিয়েছেন রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করার। যা ‘খাপছাড়া’ আন্দোলন হচ্ছে তাতে মোটেই খুশি নয় কেন্দ্র।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের