আসানসোল-বালিগঞ্জের উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় ঠাঁই হল না লকেটের

বৃহস্পতিবার বঙ্গ বিজেপির তারকা প্রচারকের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের রাজ্য নেতৃত্বের কাজকর্ম নিয়ে নিজের ক্ষোভ চেপে রাখেননি। পুরভোটের ভরাডুবি নিয়ে পর্যালোচনা বৈঠকে কার্যত রাজ্য নেতৃত্বকে তুলোধনা করেছিলেন। এমনকী রাজ্য সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যাঁরা শাস্তি পেয়েছিলেন সেই রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বৈঠকও করেছিলেন। দলের হুগলির সাংসদের এই ভূমিকা যে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব খুব একটা ভালোভাবে মেনে নেননি, আসানসোল-বালিগঞ্জ উপনির্বাচনের তারকা প্রচারকের তালিকাতেই তা প্রমাণিত। ওই তালিকায় ঠাঁই হয়নি লকেট চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার বঙ্গ বিজেপির তারকা প্রচারকের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

কেন দলের অন্যতম মুখকে প্রচারক হিসেবে রাখা হল না, তা নিয়ে কোনও কথা বলতে রাজি হননি বঙ্গ বিজেপির বর্তমান মুখিয়া সুকান্ত মজুমদার। যদিও যাঁকে বাদ দেওয়া হয়েছে সেই লকেট চট্টোপাধ্যায় অবশ্য বিষয়টিকে তেমন গুরুত্বই দিচ্ছেন না। নির্লিপ্ত কণ্ঠে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দলের রাজ্য নেতৃত্ব আমাকে যোগ্য মনে করেননি, তাই তারকা প্রচারকের তালিকায় রাখেননি। এ নিয়ে আমি আর কী বলব?’

দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য যে তারকা প্রচারকের তালিকা তৈরি করেছে পদ্ম শিবির, তাতে বঙ্গ বিজেপির বর্তমান মুখিয়া সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, রাহুল সিনহা, খগেন মূর্মূ, জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকারের যেমন নাম রয়েছে, তেমনই রয়েছে অমিত মালব্য, স্মৃতি ইরানি, অর্জুন মুণ্ডা, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মনোজ তিওয়ারি, রবি কিষাণ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ,  গৌতম গম্ভীর, রেণু কুমারী, জুয়েল মুর্মুদের নাম।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর