ললিত ঝাঁ ‘রা রাজ্যের বিভিন্ন জেলায় তাদের সংগঠন বিস্তৃত করেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ললিত ঝাঁ, নিল আইচ দের এই সংগঠনই এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এই সংগঠন নিয়ে উঠে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন জেলায় সমাজমাধ্যমে যোগাযোগ করে এই সংগঠন বিস্তৃত করার কাজে নেমেছিল ললিত ঝাঁ ‘রা। পুলিশের অন্ততদন্তে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, মেদিনীপুর শহরেও থাবা বসিয়েছিল এই সাম্যবাদী সুভাষ সভা। মাস কয়েক আগে সমাজ মাধ্যমেই যোগাযোগ করা হয়েছিল দাসপুরের ল ‘ ক্লার্ক হিমাংশু শেখর মান্নার(Himansu Sekhar Manna) সাথে। দাসপুর, ঘাটাল সহ আশেপাশের এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশুকে।

এলাকায় সংগঠন তৈরি করারও দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমাংশু জানান, এলাকার উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড জমা করতে বলা হয়েছিল তাকে। ললিত ঝা’ রা যে সংসদে হামলার মতো এত বড় ঘটনা ঘটাতে পারে বিন্দু বিসর্গ তা টের পাননি হিমাংশুবাবু। টিভিতে সংসদ হামলার খবর দেখানোর পরেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যায় তিনি।

একইভাবে মেদিনীপুর শহরেও টার্গেট করা হয় মণীশ মাইতি(Monish Maity) নামে আরও এক যুবককে। শনিবার রাতে মেদিনীপুর শহরে ডিরোজিওনগরে মনীশের বাড়িতে গেলেও দেখা মেলেনি তার। বাড়িতে ঝুলছে তালা।ঠিক এই ভাবেই সাম্যবাদী সুভাষ সভা নিজেদের জাল বিস্তারের চেষ্টা করছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। যার মধ্যে বাদ যায়নি পশ্চিম মেদিনীপুর জেলাও। এই সংগঠনের আসল উদ্দেশ্য কি বা সমাজ সেবার আড়ালে কোন বিশেষ উদ্দেশ্য এই সংগঠনের ছিল কিনা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যা দিল্লি পুলিশ এখন খতিয়ে দেখছে।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন