বড়সড় বিস্ফোরণের ছক! বীরভূমে সবজির গাড়িতে ভর্তি বিস্ফোরক

সবজির গাড়ি লেখা থাকলেও গাড়িটির মধ্যে ছিল প্রচুর বিস্ফোরক। যা দেখে চক্ষু চড়কগাছ ওই পুলিশকর্মীর। এরপর খবর পেয়ে প্রচুর পুলিশকর্মী আসে ঘটনাস্থলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড় করানো একটি পণ্যবাহী গাড়ি। গাড়িটির গায়ে লেখা রয়েছে ‘সবজি গাড়ি’। অথচ, তল্লাশি চালাতেই বেরিয়ে এল প্রচুর পরিমাণে বিস্ফোরক। আশপাশে ছিল না গাড়িটির চালক কিংবা খালাসি। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, উৎসবের মরসুমে বড়সড় বিস্ফোরণ ঘটানোর মতলবেই এই বিস্ফোরকগুলি জাতীয় সড়কের পাশে রেখে যাওয়া হয়েছে।

দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়িটি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীর। প্রথমে গাড়িটির কাছে গিয়ে অনেক ডেকেও কারও সাড়া না পেয়ে কৌতুহলবশতই ভেতরে দেখতে যান, কী রয়েছে। তবে গাড়ির গায়ে সবজির গাড়ি লেখা থাকলেও গাড়িটির মধ্যে ছিল প্রচুর বিস্ফোরক। যা দেখে চক্ষু চড়কগাছ ওই পুলিশকর্মীর। এরপর খবর পেয়ে প্রচুর পুলিশকর্মী আসে ঘটনাস্থলে। বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই গাড়ির ভিতর থেকে ৫৫০০টি জিলেটিন স্টিক এবং ২৫০০টি ডিটোনেটর উদ্ধার হয়েছে। প্রচুর পরিমাণ বিস্ফোরক বোঝাই ওই সবজির গাড়ির চালক এবং খালাসির কোনও খোঁজ পাওয়া যায়নি। কী কারণে প্রচুর পরিমাণ বিস্ফোরক গাড়িটিতে বোঝাই করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে পাঁচামি, শালবাগড়া, রামপুরহাটের পাথর খাদানে বিস্ফোরক কাজে লাগানো হয়। তবে ওই বিস্ফোরকগুলি পাথর খাদানে নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা স্পষ্ট নয়। তবে গাড়ি ফেলে রেখে চালক বেপাত্তা হয়ে যাওয়ার বিষয়টি তদন্তকারীদের ভাবাচ্ছে। প্রথামিক তদন্তে মনে করা হচ্ছে, এলাকায় বড়সড় কোনও বিস্ফোরণের ছক ছিল। তবে এর পেছনে কে বা কারা রয়েছে, তা দ্রুত জানার চেষ্টা করছে পুলিশ।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩