যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

নিত্যযাত্রীদের অনুরোধে রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল কাঁকিনাড়া ও জগদ্দল-সহ পাঁচটি বাড়তি স্টপেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসহ্য গরমের মধ্যে নিত্যযাত্রীদের সুন্দর সফরের জন্যে শিয়ালদহ শাখায় চালু হয়েছে এসি লোকাল ট্রেন। রাণাঘাট, কৃষ্ণনগর, বারাসত, বসিরহাট-সহ একাধিক জোনে প্রতিদিনই চার-পাঁচটা করে এসি লোকাল ট্রেন চলছে। ভাড়া একটু বেশি হলেও গরম থেকে বাঁচতে অনেকেই এই ট্রেনে চলাফেরা করছেন। কিন্তু এই ট্রেন অনেক জায়গায় থামে না। সেক্ষেত্রে ইচ্ছে থাকলেও সফর করতে পারেন না নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের অনুরোধে রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল কাঁকিনাড়া ও জগদ্দল-সহ পাঁচটি বাড়তি স্টপেজ। কারণ সফরকালে ওই দুইটি স্টেশন দাঁড়াত না এসি লোকাল। সেটা মাস কয়েক আগে চালু করা হয়। কিন্তু ১ অগস্ট থেকে আর ওই দুই স্টেশনে আর দাঁড়াবে না এসি লোকাল।

আজ, বুধবার (২৯ জুলাই) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ। যদিও শুধু কাঁকিনাড়া ও জগদ্দল নয়, যাত্রী সুবিধার্থে সিমুরালি, হালিশহর, ইছাপুর স্টেশনেও পরীক্ষামূলক ভাবে স্টপেজ চালু করা হয়েছিল। কিন্তু রেল সূত্রের খবর, কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশন দুটিতে এসি লোকালের যাত্রী সংখ্যা অত্যন্ত কম। তাই ট্রেনের যাত্রার সময় বাঁচাতে দুই স্টেশনে দেওয়া স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। অর্থাৎ ১ অগস্ট থেকে আর এই দুই স্টেশনে এসি লোকাল দাঁড়াবে না।

পাশাপাশি বাড়তি চালু করা অন্য তিন স্টেশনে দাঁড়াবে এসি ট্রেন। পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টপেজ চালু থাকবে। তাই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে, ভ্রমণের আগে সংশোধিত সময়সূচি দেখে তাঁরা যাতে যাত্রার পরিকল্পনা করেন। পাশাপাশি এই পরিবর্তনে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য শিয়ালদহ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সকল যাত্রীর সহযোগিতা ও বোঝাপড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

বদলে যাচ্ছে মমতার সাধের প্রকল্প কন্যাশ্রীর নাম, নবান্নে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির