শিশু শিক্ষা কেন্দ্রে পচা ডিম দেওয়াকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভগবানগোলা: রানিতলা থানা এলাকার টপিডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে। পচা ডিম ও অনিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা (Bhagabangola)২ নম্বর ব্লক-এর অন্তর্গত টপিডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে(Tapidanga Sishu Sikha Kendra)।অভিযোগ, পড়ুয়াদের জন্য সরবরাহ করা মধ্যাহ্নভোজে পচা ডিম(Rotten Egg) ও নিম্নমানের খাবার দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁরা স্কুল চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং অবিলম্বে সঠিক খাবার দেওয়ার দাবি তোলেন।

অভিভাবকদের দাবি, শিশুদের স্বাস্থ্য নিয়ে এ ধরনের গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান শিক্ষিকা বুলবুলি বিবির কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তিনি সেই সময় অফিসে রয়েছেন। যদিও অভিযোগের বিষয়ে তাঁর সরাসরি বক্তব্য মেলেনি।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবকদের একাংশের দাবি, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

অভিযোগ শুক্রবার ওই শিশু কেন্দ্রে ১৩ টি শিশু এসেছিল পড়াশোনা করতে। তাদের প্রত্যেক এই পচা ডিম দেওয়া হয়েছে। মাঝেমধ্যেই ওই শিশু কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ সামনে আসে। এর আগেও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ দেখান অভিভাবকরা। মাঝে সঠিক খাবার পরিবেশন করা হয়েছিল। কিন্তু ফের পচা ডিম এবং নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে শিশুদের। তাই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিক্ষোভে সামিল অভিভাবকরা।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন