এই মুহূর্তে

রান্নার গ্যাসের সংকট, বন্ধ কচুরি – নানপুরি – সিঙাড়ার দোকান

নিজস্ব প্রতিনিধি : গোটা দেশের পাশাপাশি এ রাজ্যে রান্নার গ্যাসের সরবরাহে সংকট দেখা দিয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এই পরিস্থিতিতে শহরের ফুটপাতে থাকা কচুরি, সিঙাড়া, নানপুরির দোকান বন্ধ হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে কর্মজগতে ছোটা লোকজন আর কম পয়সায় ফুটপাতে থাকা গুমটি দোকান থেকে খেতে পাচ্ছেন না মুখরোচক খাবার। একদিকে রান্নার গ্যাসের সিলিন্ডার(Gas Cylindar) চড়া দামে বিক্রি হচ্ছে অপরদিকে কেরোসিন তেলের লিটার প্রতি দামও বেড়ে গিয়েছে হু হু করে। ফলে নিরুপায় হয়ে দোকানে তালা ঝুলিয়ে দিতে হয়েছে দোকানিদের। এর দরুন খেটে খাওয়া শ্রমিক থেকে শুরু করে আমজনতা কম পয়সায় সকালের খাবার থেকে বঞ্চিত হচ্ছেন।

শুধু তাই নয়, রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রিত না হলে আগামী দিন শহর শহরতলীতে থাকা একাধিক চায়ের স্টল বন্ধ হয়ে যাবে। চা প্রিয় বাঙালিকে ভাঁড়ের কাপে চুমুক দেওয়া থেকে বঞ্চিত হতে হবে। এদিকে আমেরিকা এবং ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ভারতের রান্নার গ্যাসের দাম বেড়েছে। একই সঙ্গে যোগানেও টান পড়েছে যথেষ্ট। এই পরিস্থিতিতে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাই তেও ২০ শতাংশ হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সংগঠন ‘আহার’। এলপিজি সংকটের মোকাবিলায় কেন্দ্র শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্ধারিত এলএনজি অর্থাৎ তরলকৃত প্রাকৃতিক গ্যাসের ঘরোয়া ব্যবহারে ছাড়পত্র দিতে পারে। এলপিজির(LPG) ব্যবহারকে সর্বোচ্চ ও অগ্রাধিকার দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংস্থাগুলিকে। জ্বালানি সংকট ঠেকাতে কেন্দ্র এসমা জারি করেছে। আগামী ৬ মাস পর্যন্ত এই এসমা(Esma) জারি থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া কোন কোন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রকে এলপিজি সরবরাহের অগ্রাধিকার দেওয়া হবে তা পর্যালোচনার জন্য রাষ্ট্রায়ত্তক তেল সংস্থাগুলোকে একটি কমিটি গঠন করতে বলেছে আইওসি কর্তৃপক্ষ। তিনজন এক্সিকিউটিভ ডিরেক্টের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। দেশে চাহিদার প্রায় 88 শতাংশ পেট্রোল পণ্যই আমদানি করে ভারত তার প্রায় ৫০ শতাংশ আসে ইরান ও ওমানের মধ্যেকার হরমুজ প্রণালী দিয়ে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব, আমিরশাহি এবং কুয়েতের মতো দেশ থেকে। কিন্তু এখন যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধি নিষেধ জারি করায় সমস্যায় পড়েছে নয়া দিল্লি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ