এলপিজি সঙ্কটে একের পর এক রুটে বন্ধ হচ্ছে অটো পরিষেবা, বিপাকে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পড়েছে সাধারণ মানুষের যাতায়াতে। ‘গরিবের ট্যাক্সি’ হিসেবে পরিচিত অটো রিকশাই আজ জ্বালানি সংকটে কার্যত দম বন্ধ হয়ে যাওয়ার মুখে। এলপিজির তীব্র ঘাটতির জেরে কলকাতা ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে একের পর এক অটো রুটে পরিষেবা ব্যাহত হচ্ছে, বাড়ছে ভাড়া, আর চরম ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা।

লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় শহর কলকাতা, উত্তর ও দক্ষিণ শহরতলি, বিধাননগর, হাওড়া এবং হুগলির একাধিক অটো রুটে পরিষেবা কমে গিয়েছে। এই সঙ্কটের মধ্যেই প্রতি কেজি এলপিজির দাম ৫৭.৬৮ টাকা থেকে বেড়ে ৬২.৬৮ টাকায় পৌঁছেছে। ফলে যেসব অটো এখনও চলছে, সেগুলিও সারাদিন রাস্তায় নামানো যাচ্ছে না।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস

জ্বালানি ঘাটতির জেরে বহু রুটে অটোর সংখ্যা অর্ধেকেরও কমে গিয়েছে। কোথাও কোথাও হঠাৎ করেই বেড়ে গিয়েছে ভাড়াও। অটো কম, ভাড়া বেশি-এই দুইয়ের চাপে নাজেহাল সাধারণ মানুষ। অভিযোগ উঠছে, যেখানে নজরদারি কম, সেখানে বেআইনিভাবে রান্নার গ্যাস বা ‘কাটা গ্যাস’ (রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডার) ব্যবহার করে অটো চালানো হচ্ছে। এলপিজি পাম্পে সরবরাহ কমে যাওয়ায় এই অবৈধ ব্যবসা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনও অভিযোগ রয়েছে, ডবল সিলিন্ডার থাকা কিছু গ্রাহক বাড়তি দামে অটোচালকদের কাছে সিলিন্ডার বিক্রি করছেন।

বারাসত থেকে রুটে আগে যেখানে ১০০টি অটো চলত, এখন চলছে মাত্র ৩০টি। যশোর রোডের বিভিন্ন রুটে ৪৫০টির মধ্যে প্রায় ২৮০টি অটো বন্ধ হয়ে গিয়েছে। বারাকপুর শহর ঘিরে প্রতিদিন চলাচল করা ১২০০ অটোর মধ্যে অর্ধেকের বেশি এখন রাস্তায় নামছে না। ভাড়াও বেড়েছে অনেক ক্ষেত্রে। যেমন বারাকপুর-ডানলপ রুটে ৪০ টাকার ভাড়া বেড়ে ৫০ টাকা হয়েছে। মাঝপথে নামলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। যদিও অটো ইউনিয়ন ভাড়া বাড়ানোর কথা মানতে নারাজ।

সীমান্ত শহর বনগাঁয় প্রায় ২৫০টি অটো বন্ধ হয়ে রয়েছে। সেখানে এলপিজি পাম্প না থাকায় আগে ‘কাটা গ্যাস’-এর উপর নির্ভরতা ছিল। এখন সেই সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন চালকরা। সুযোগ নিয়ে কিছু মানুষ ১৫০০-১৬০০ টাকায় সিলিন্ডার বিক্রি করছেন বলেও অভিযোগ। অন্যদিকে, মহেশতলা ও বজবজ মিলিয়ে প্রায় ২৫০০ অটোর মধ্যে ৫০০টির বেশি বন্ধ। উল্টোডাঙ্গা কাঁকুড়গাছি, ফুলবাগান ও করুণাময়ীর মতো একাধিক গুরুত্বপূর্ণ রুটেও অটোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কল্যাণীর পাঁচটি রুটে প্রায় ৭৫ শতাংশ অটো বন্ধ হয়ে গিয়েছে। চুঁচুড়া, বাঁশবেড়িয়া, মগরা, সিঙ্গুর, হরিপাল ও উত্তরপাড়াতেও একই অবস্থা অর্ধেকের বেশি অটো বসে।

নিত্যযাত্রীদের অভিযোগ, আগে কয়েক মিনিট অপেক্ষা করলেই অটো পাওয়া যেত, এখন একটি চলে গেলে পরেরটির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যেই হাওড়াতে এলপিজি গ্যাসের মজুত দ্রুত শেষ হয়ে আসছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে জ্বালানি সংকটের জেরে শহর ও শহরতলির পরিবহণ ব্যবস্থা বড়সড় চাপে পড়েছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই