কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা নিয়ে হাজির ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, দমকা হাওয়া আর বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে এই স্বস্তির সঙ্গেই থাকছে সতর্কবার্তাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে। আজ, মঙ্গলবারও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আগের তুলনায় এর তীব্রতা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন: ISIS জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গোপনে সংযোগ, যোগী রাজ্যে গ্রেফতার ১৯ বছরের ডাক্তারি পড়ুয়া

বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শুক্রবার ফের কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সময় পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে।

উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। রাতের তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে কমে প্রায় ১৭ ডিগ্রির ঘরে পৌঁছেছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করায় এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপাতত গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার কারণে সতর্ক থাকাই বাঞ্ছনীয়।

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান