ফেলে দেওয়া ওষুধ দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা, নজর কাড়ছে সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি,গঙ্গাসাগর: ফেলে দেওয়া ঔষধে মা দুর্গা।গঙ্গাসাগরের দেবতোষের অভিনব ভাবনা।দুর্গাপুজা মানেই নতুন ভাবনা আর অভিনবত্বের ছোঁয়া। নানা ধরনের চমকপ্রদ প্রতিমা আমাদের মুগ্ধ করে। তবে এবারে একেবারেই অন্য রকম এক নজির গড়লেন দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের(Gangasagar) বাসিন্দা দেবতোষ দাস।​শুনতে অবাক লাগলেও এটাই সত্যি—দেবতোষ বাবু এবছর দুর্গা প্রতিমা গড়েছেন ফেলে দেওয়া ঔষধ(Medicine) দিয়ে।

ক্যাপসুল(Capcul) আর ট্যাবলেট(Teblet) মিলিয়েই তিনি নিপুণভাবে গড়ে তুলেছেন মা দুর্গার এই অভিনব রূপ।​জানা গিয়েছে, মানুষকে চমক দিতে প্রতিবছরই ভিন্ন রকমের প্রতিমা তৈরি করেন দেবতোষ বাবু। কখনও পেন্সিলের সিস, কখনও আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তিনি নির্মাণ করেছেন দুর্গা মূর্তি। আর এ বছর, তাঁর সৃজনশীলতা প্রকাশ পেল ছ’ ইঞ্চি উচ্চতার এই ঔষধের প্রতিমায়।

নিজের অনন্য ভাবনাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেবতোষ দাস। এই ক্ষুদ্র প্রতিমা শোভা পাচ্ছে শ্রীধাম গঙ্গাসাগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির প্যান্ডেলে।​ফেলে দেওয়া জিনিসকে শিল্পকর্মে রূপান্তরিত করার এই অভিনব ভাবনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে দারুণ কৌতূহল। ওই মণ্ডপে আসা দর্শনার্থীরা প্রত্যেকেই প্রতিমা দর্শন করতে এসে ওই বিশেষ ধরনের ওষুধ দিয়ে তৈরি মা দুর্গার মূর্তি দেখে বিস্মিত হচ্ছেন। সকলেই এই মূর্তি যিনি করেছেন তারই প্রশংসা করছেন। অনেকেই মোবাইলে সেই দুর্গামূর্তি ছবি বন্দি করছেন। অনেকে আবার সেলফি মুডে সেই দুর্গা প্রতিমাকে নিজেদের মোবাইলের লেন্সে বন্দি করছেন।মা দুর্গার এই অভূতপূর্ব সৃষ্টি এবং রূপ দেখে মুগ্ধ সকলেই।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার