Loading live market data...
Loading active stocks...
Connecting...

হায়রে আত্মনির্ভর ভারত! পেটে ভাত জোটাতে ফুটপাতে বসে জুতো সেলাই এমএ পাশ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর : এমএ পাশ করেছেন। কিন্তু পেটের দায়ে জুতো সেলাই করতে হচ্ছে তাঁকে। অনেকেই প্যাশনকেই নিজের পেশা হিসেবে বেছে নেন, আবার অনেকেই বাধ্য হয়ে কাজ করেন। তেমনই একজন গঙ্গারামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁধমোড়ের বাসিন্দা বিজয় রবিদাস।

খাতায় কলমে তাঁর মাস্টারস ডিগ্রি রয়েছে। কিন্তু পেট চালাতে জুতো সেলাই করে সংসার চালান তিনি। এমবিএ পাশ প্রফুল বিল্লোরের নাম এখন সর্বজন বিদিত। এমবিএ পাশ করে প্যাশন থেকে চা বিক্রি শুরু করেছিলেন। এখন তিনি বিখ্যাত চা ব্যবসায়ী। কিন্তু বিজয়ের রবিদাসের ক্ষেত্রে বিষয়টা তেমন নয়।

প্রবাদে আছে, পৃথিবীতে কোনও কাজই ছোট না। সৎ পথে থেকে অর্থ উপার্জনই আসল। সব কাজেই সমান পারদর্শীতার প্রয়োজন হয়। গঙ্গারামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁধমোড়ের বাসিন্দা বিজয় রবিদাসের সঙ্গে মিলে যায় আরো একটি প্রবাদ। চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবটাই পারেন। কিন্তু বহু চেষ্টাতেও মেলেনি সরকারি চাকরি। তাই জুতো সেলাইকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইরোডের ধারে চৌপথিতে সরঞ্জামের বক্স সামনে নিয়ে একমনে জুতো সেলাই করেন তিনি। তাঁর দোকানের বহু খদ্দেরও তাঁর আসল কাহিনি জানে না। ২০১২-এ রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন তিনি। তারপরে প্রায় বহুদিন স্কুল-কলেজ, রেল, ব্যাঙ্কের বিভিন্ন সরকারি পরীক্ষা দিলেও লাভ হয়নি। তারপরেই বাধ্য হয়ে জুতো সেলাইয়ের কাজ শুরু করেন।

বর্তমানে স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে সংসার চালান। নিজের কাজ নিয়ে কোনও আক্ষেপ নেই। তিনি বলেন, জীবনে কোনও কাজই ছোট নয়। এই পেশা নিয়ে তাই কোনও দ্বিধা নেই। সরকারি চাকরি পেতে বহু চেষঅটা করেছেন। কিন্তু লাভের লাভ হয়নি। পেটে তো ভাত দিতে হবে। তাই এই কাজ। তবে এখনও যদি কোনও সুযোগ আসে, জীবনটা কিছুটা হলেও বদলে যাবে।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর