১৯ দিন বন্ধ থাকবে মা উড়ালপুল, বেরোনোর আগে যথেষ্ট সময় রাখুন হাতে

বিশ্ব বানিজ্য সম্মেলনের খুব বেশি দেরি নেই। তার আগে শহরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। ভেবে রাখুন বিকল্প রাস্তা।

Share:

নিজস্ব প্রতিবেদক: ১৯ দিন ধরে বন্ধ থাকবে মা উড়ালপুল (Maa Flyover)। তবে আংশিক সময়। বেরোনোর পরিকল্পনা থাকলে হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোতে হবে। নাহলেই পড়তে হবে বিপদে। রাতে বেরোনোর আগে তাই ভাবনাচিন্তা করে বের হন বাড়ি থেকে। ভেবে রাখুন বিকল্প রাস্তা।

সোমবার থেকে আগামী ১৯ দিনের জন্য রাতের বেলা বন্ধ থাকবে উড়ালপুল। বন্ধ থাকবে দুইদিকের মুখই। এই সময় চলবে জোরকদমে কাজ। রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কাজ চলার জন্যই বন্ধ থাকবে মা উড়ালপুল। তারপর তা খুলে দেওয়া হবে। সকালে স্বাভাবিক থাকবে সবকিছু। এই ১৯ দিন রাতভর চলবে কাজ।

বিশ্ব বানিজ্য সম্মেলনের খুব বেশি দেরি নেই। তার আগে শহরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। জানা গিয়েছে, রাতজুড়ে সুন্দর করে তোলার পাশাপাশি রঙ করা হবে উড়ালপুলে। কড়া ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ভোর ৬ টার পর যেন কিছু না পড়ে থাকে উড়ালপুলের ওপর, সেদিকে বিশেষ নজর রাখতে। উল্লেখ্য, প্রায় সাড়ে সাত কিলোমিটার লম্বা এই উড়ালপুল।

পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং-এর সঙ্গে ইএম বাইপাসকে যুক্ত করে ব্যস্ততম এই রাস্তা। তাই বলা হয়েছে, দিনের বেলা যেন সম্পূর্ণভাবে যান চলাচলের যোগ্য থাকে সেইদিকে লক্ষ্য রাখতে। সৌন্দর্যায়নের কাজ হবে শুধু রাত জুড়ে। তাই রাতে বেরানোর আগে এই দিকে খেয়াল রেখে অন্য রাস্তা (Way) ব্যবহার করতে হবে। না হলে ফিরে আশা ছাড়া উপায় নেই। তাই সময় নষ্ট এড়াতে এই ১৯ দিন রাতে এড়িয়ে চলুন মা উড়ালপুল। বিশ্ব বাণিজ্য সম্মেলনে আসা প্রতিনিধিরা শহরকে দেখবে ঝাঁ চকচকে। তাই এটুকু বিষয় মানিয়ে নিতেই হবে কিছু দিনের জন্য।

 

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি