তারাপীঠে মহাষ্টমী তিথিতে পদ্ম ফুলের মেলা, মা তারা পূজিত হচ্ছেন দেবী দুর্গা রূপে

Share:

নিজস্ব প্রতিনিধি,তারাপীঠ: হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, রাবণ বধের পূর্বে রাম দেবী দুর্গার আশীর্বাদ চেয়েছিলেন। যার ফলে তিনি শরৎকালে দেবীর অকাল বোধন ও পুজা করেন। এই ঘটনাটিই শারদীয় দুর্গাপুজার একটি মূল ভিত্তি। তার পর থেকে শরৎকালে দেবী দুর্গার পূজোর প্রচলন হয়ে আসছে। শরৎকালে মহাষ্টমীর তিথিতে দেবী দুর্গার অকালবোধনের সময় দেবী দুর্গাকে রামচন্দ্র ১০৮টি পদ্মফুল (Lotus)নিবেদন করেন। কিন্তু দেবী দুর্গা রামচন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্য ছলনা বসে সেখান থেকে একটি পদ্মফুল সরিয়ে নেন। কিন্তু একটি পদ্মফুল রামচন্দ্র আর কোথাও খুঁজে পাননি।

তাই দেবী দুর্গাকে ১০৮টি পদ্মফুল দেওয়ার জন্য রামচন্দ্র তার নিজের একটি চোখ নিবেদন করতে যায়। আর ঠিক সেই সময়ই দেবী দুর্গা রামচন্দ্রকে নীল পদ্মটি ফিরিয়ে দেন। তখন থেকেই চলে আসছে দেবী দুর্গার মহাষ্টমীর এই বিশেষ পুজো।সেইমতো বীরভূমের তারাপীঠ মন্দিরেও প্রচলন আছে মহাষ্টমীর এই বিশেষ পুজো। যেহেতু তারাপীঠে বিশেষ কোন মূর্তি পুজার প্রচলন নেই,তাই মা তারাকেই দেবীর দুর্গা রূপে সাজিয়ে ১০৮টি পদ্মফুল দিয়ে মহাষ্টমীর এই বিশেষ পুজা করা হয়ে থাকে।

আর যার জন্য তারাপীঠে(Tarapith) বসেছে পদ্ম ফুলের মেলা। জানা গেছে, মা তারা(Maa Tara) কি কখনো লক্ষী কখনো সরস্বতী এইসব দেব-দেবী পুজোর দিনগুলিতে সেই রূপে পুজা করা হয়।অষ্টমী তিথিতে তাই ভিড় ভক্তদের তারাপীঠে। মা তারাকে পুজো দিতে সকলেই হাতে তুলে নিচ্ছেন পদ্ম ফুলের মালা। তারাপীঠে অষ্টমীতে যেদিকেই তাকানো যায় সেই দোকানেই ঝুলছে পদ্ম ফুলের মালা। পদ্দের মালা দিয়ে মা তারাকে পুজো দিচ্ছেন সকলে।

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩