ভিন রাজ্যে বন্যা, বায়না কমে যাওয়ায় চিন্তায় ঢাকিরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মছলন্দপুর: দুর্গাপুজোয় ঢাকিদের যেমন চাহিদা রয়েছে তেমনি মহিলা ঢাকিদের কদর রয়েছে বিভিন্ন জায়গায়। তবে অন্যবারের তুলনায় এবছর বায়না কম । চিন্তিত ঢাকিরা(Dhaki)। ভিনরাজ্য থেকে বরাত এলে ভালো উপার্জন করা যায়। তাই দিল্লি, মুম্বাই, অসম, ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে বরাত এলে খুশি হয় ঢাকিরা। অন্য বছর জন্মাষ্টমীর(Jarmastami) আগেই ঢাকীদের বুকিং শেষ হয়ে যেত।কিন্তু এবার এখনো সবাই বায়না পায়নি তাই মন খারাপ রয়েছে মছলন্দপুরের ঢাকিপাড়ায়। আমরা গিয়েছিলাম মছলন্দপুর সাদপুর এলাকায় যেখানে শিবপদ দাস তার মোহিনী কাহারবা ঢাকি সমিতি নামে একটি সংগঠন রয়েছে।

যেখানে অর্ধেকের বেশি মহিলা ঢাকি রয়েছেন ।যারা ঢাক বাজিয়েই জীবিকা উপার্জন করেন। শিবু বাবু জানান ,আগস্টের শুরুতে মুম্বাই থেকে আগাম অর্থ দিয়ে বুকিং করা হয়েছিল ১০ জনের মহিলা ও পুরুষ ঢাকির প্রয়োজন ছিল তাদের ।আমরা সমস্ত রেডি করে রেখেছিলাম হঠাৎ দিন পনেরো বাদে বলা হল ভারী বর্ষণের কারণে পুজোর কাটছাট হচ্ছে ।বাতিল হয়েছে ঢাকের বায়নাও। তাই মুম্বাইতে যাওয়ার কথা থাকলেও যেতে পারছে না রুমা, শম্পা, সুব্রতর মত ঢাকিরা।

অসম থেকেও তাদের সঙ্গে আগাম বুকিং -এর (Booking)যোগাযোগ করেও পরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল করে দেওয়া হয়। এরই মধ্যে একটা দল দিল্লিতে বায়না দিয়ে রেখেছেন তবে সেখানে মাত্র চার জন ঢাকিকে তারা নিতে পারবেন বলে জানিয়েছেন। ফলে কলকাতা ও তার আশেপাশের বড় পুজো উদ্যোক্তাদের বায়নার আশায় বসে রয়েছেন অনেক ঢাকি। পুজোর গোনা মাত্র কয়েকটা দিন বাকি। বায়না না পেলে এবারের দুর্গাপুজো তাদের কাটাতে হবে গ্রামে। প্রাকৃতিক দুর্যোগ তাদের আয়ে বাঁধ সেঁধেছে।

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা