চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

নিজস্ব প্রতিনিধি, বেলঘড়িয়া:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝাল মুড়ি খাওয়া নিয়ে এবার গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে প্রচারে আগরপাড়া থেকে লোকাল ট্রেনে উঠে বেলঘরিয়ায় নামলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র(TMC Candidate Madan Mitra)। রাজ্য রাজনীতিতে ঝাল মুড়ি এখন বড় চর্চা ।বেকারদের চাকরি কর্মসংস্থানের কোন কথাই কোন দলই বলছে না। বামপন্থী ছাড়া ঝালমুড়ি এখন রাজনীতিতে। ভোটারদের মন ও নজর কাড়তে ব্যস্ত তৃণমূল বিজেপি উভয় । রবিবার ঝাড়গ্রামে জনসভা থেকে হ্যালিপ্যাডে ফেরার পথে গাড়ির কনভয় থামিয়ে নরেন্দ্র মোদি ১০ টাকা দিয়ে ঝাল মুড়ি কিনে খান। সেই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মদন মিত্র বলেন, নরেন্দ্র মোদি যতবার পশ্চিমবঙ্গে আসবে ততবার তৃণমূল কর্মীরা হারানো যৌবন ফিরে পাবে।

তিনি যত ঝাল মুড়ি খাবেন তৃণমূল কর্মীরা ঝাল মুড়িকে সামনে রেখে আরো বেশি করে প্রচারে ঝাঁপিয়ে পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) কেউ সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গ টেনে সমালোচনা করতে শোনা যায় । প্রচারে গিয়ে তৃণমূলের সংসদ বাবুল সুপ্রিয় কে সোমবার বলতে শোনা যায় জিততে হলে ঝালমুড়ি খেতে হয়। ঝাড়গ্রামে রবিবার জনসভার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিপ্যাড গ্রাউন্ড যাওয়ার সময় কলেজ মোড়ে হঠাৎ তার গাড়ির কনভয় থেমে যায়। নিরাপত্তার বেড়াজালের মধ্যে গাড়ি থেকে নেমে একটি ঝাল মুড়ির দোকানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দাঁড়িয়ে ঝাল মুড়ির দোকানে মুড়ি খান তিনি।সাধারণ মানুষের সাথে কথাও বলেন প্রধানমন্ত্রী। মুড়ি বিক্রেতার সঙ্গে আলাপ করতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁকে প্রশ্ন করেন, কতদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত ?তার বাবা মার নাম কি? বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তাঁকে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই ঝাল মুড়ি বিক্রেতার কাছে কত রোজগার হয় ?সংসার সেই টাকায় চলে কিনা? এ বিষয়ে জানতে চান।

শুধু তাই নয়, ঝাল মুড়ি(Jhal Muri) ওই বিক্রেতা দারুণ বানিয়েছে বলেও মোদি তার প্রশংসা করেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মানুষের রোজগার যাতে বাড়ে সে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও ওই ঝাল মুড়ি বিক্রেতাকে জানান প্রধানমন্ত্রী(PM)। রাজনৈতিক মহলে ধারণা পরিবার জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী রাজনৈতিক কৌশল ব্যবহার করেন। হাতিয়ার করেন বাঙালির প্রিয় ঝাল মুড়িকে। এদিন প্রধানমন্ত্রী যখন ঝালমুড়ি মুখে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন তখন সেই দৃশ্য মোবাইলে বন্দি করতে হুড়োহুড়িপরে যায় সাধারণ মানুষের মধ্যে। কোলে ছোট বাচ্চা নিয়েও অনেকে হাজির হন সেখানে। রাজ্যে প্রথম দফার নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার প্রথম দফায় ১৫২ আসনে হতে চলেছে নির্বাচন। তার আগে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে সব রাজনৈতিক দলগুলো। রবিবার ৪ জায়গায় ৪টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব জায়গাতেই বাংলায় বিজেপি সরকাকে ক্ষমতায় আনার কথাই বলেছেন তিনি। সব সভাতেই মোদির মুখে উঠে এসেছে অনুপ্রবেশের কথা। তিনি বলেন,অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে। মা-বোনেদের উপর অত্যাচার হচ্ছে। মানুষ তো ত্রাহি ত্রাহি করছে।

বিজেপি সরকার এসে অনুপ্রবেশকারীদের জবাব দেবে বলে জানিয়েছেন মোদি। এসআইআর শুরু পর থেকে বিজেপির নেতারা বলে আসছে অনপ্রবেশকারীদের কথা। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এখানে বার বার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্তে বিএসএফ কাদের? সেখানে আটকাতে পারছে না কেন? এই বিষয়ে কোনও কথাই শোনা যাচ্ছে না বিজেপি নেতৃত্বের গলায়। তাঁদের অভিযোগ, বাংলার এই নির্বাচন এই মাটির সমৃদ্ধি, পরিচয় রক্ষা করার জন্য। বাংলার পরিচয় হারানোর ঝুঁকি রয়েছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে ঝাড়গ্রাম ও বেলদাতেও সরব হয়েছেন তিনি।  এদিন ঝাড়গ্রামে ভিন্ন মুডে দেখা গিয়েছে মোদিকে। বাঙালির প্রিয় ঝালমুড়ির ঠোঙা দেখা যায় মোদির হাতে। মুড়ি খেতে খেতে জনসংযোগ সারেন তিনি। ঝালমুড়ি খেতে খেতে বিক্রেতার সঙ্গেও কথা বলেন তিনি। দিনে কত রোজগার হয়, সেই বিষয়েও কথা বলেন। পাশাপাশি এদিনের ৪ জনসভায় একাধিকবার বাংলা ভাষা ও শব্দের উচ্চারণ করতে শোনা গিয়েছে মোদিকে। ভোটের আগে বাঙালি অস্মিতাকে ছোঁয়ার চেষ্টা করেছেন তিনি। রবিবার একের পর এক জনসভায় তাঁর গলায় শোনা গিয়েছে জয় ‘মা দুর্গা’, কখনও ‘জয় জোহার’, কখনও ‘জয় জগন্নাথ’ বা হর হর মহাদেব ।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ