মধ্যমগ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর রহস্যজনক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম ও চন্দ্রকোনা: স্ত্রী-র পরকীয়ার জেরে স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মধ্যমগ্রামে। স্ত্রীকে জনরোষ থেকে উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশ। জানা গেছে,মধ্যমগ্রাম পুরসভার ২৬ নং ওয়ার্ডের গঙ্গানগর(Ganganagar) কাটাখাল অঞ্চলে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মরদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মৃত সুব্রত দাসের(Subrata Das) স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। তা সুব্রত মেনে না নিতে পারায় তাকে হত্যা করা হয়েছে। আরএই হত্যার সাথে তার স্ত্রী সম্পূর্ণভাবে জড়িত।

স্ত্রীর শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার রাতে দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিমানবন্দর থানা পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে মৃত সুব্রত দাস নিখোঁজ ছিল। এরপরে তার দেহ উদ্ধার হয় মধ্যমগ্রাম বাদু এলাকা থেকে। এদিন দেহ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে আসলে স্থানীয় বাসিন্দারা মরদেহ আটকে বিক্ষোভ দেখান। এই ঘটনায় কারণে মৃত স্ত্রীকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

এদিকে,চোরে নিয়ে পালিয়েছে স্কুলের রান্না সামগ্রী, অন্যান্য দিনের মতো স্কুলে পড়াশোনা করে না খেয়ে বাড়ি ফিরতে হল স্কুল পড়ুয়াদের।ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা(Chandrakona) এক নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচক প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা শিবানী নায়ক জানান, বুধবার সকালে স্কুলে এসে দেখেন স্কুলের রান্নাঘর ও অফিস ঘরের তালা খোলা অবস্থায় রয়েছে। চুরি গিয়েছে তিনটি কড়া ও দুটি হাড়ি সহ অন্যান্য বাসনপত্র। যার কারণে দুপুরে মিড ডে মিলের(Mid Day Meal খাবার না খেয়ে বাড়ি ফিরতে হলো স্কুল পড়ুয়াদের। প্রশাসন ও পুলিশের কাছে এই ঘটনার কথা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু