Loading live market data...
Loading active stocks...
Connecting...

মধ্যমগ্রামে পরিকল্পনা মাফিক সুমিতা ঘোষকে খুন, তদন্তে উদ্ধার ট্রেনের টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে খুনের ঘটনায় আরো চাঞ্চল্যকর তথ্য এলো পুলিশের হাতে। সম্পূর্ণ প্ল্যান মাফিক খুন করা হয়েছে সুমিতা ঘোষকে। সোমবার সুমিতা ঘোষের অসম চলে যাওয়ার কথা ছিল। সেই ট্রেনের টিকিটের হদিশ পুলিশ পেয়েছে। তার আগে রবিবার সন্ধ্যায় খুন করা হয় তাঁকে। ফলে সোমবার দিন পার করে ফেলতে পারলে সুমিতা ঘোষের মৃত্যুর জন্য তারা দায়ী থাকবে না এমনটা ভেবেই বডি সরাতে ব্যস্ত ছিল তারা। বৃহস্পতিবার পুন: র্নির্মাণের পর আহিরিটোলা থেকে মধ্যমগ্রাম থানার পুলিশ নিয়ে যায় বউবাজারের(Bowbazar) একটি সোনার দোকানে তাঁদের।

সেখানে সুমিতার গায়ের সমস্ত গহনা বিক্রি করা হয়েছিল।সব মিলিয়ে ৪২ হাজার টাকার গহনা বিক্রি করেছিল তারা। আবার সেই টাকা নিয়ে অন্য একটি দোকানে গিয়ে নতুন গহনা অর্ডার দিয়েছিল। দু লাখ ৫৩ হাজার টাকার নতুন গয়নার অর্ডার দেওয়া হয়েছিল সুমিতারই নামে। সেই দোকানে সুমিতার মোবাইল থেকে অনলাইনে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম জমা দেওয়া হয়েছিল। ওই গহনার বিল সুমিতার(Sumita) নামেই করা হয়েছিল। যখন এই বিল হচ্ছে তখন সুমিতা ঘোষ মৃত অবস্থায় তার বাড়ির বারান্দায় শুয়ে আছে।

আবার ঐদিনই সুমিতার অসম(Assam) চলে যাওয়ার কথা ছিল। শুধুমাত্র বডিটা যদি ঠিক করে সরিয়ে দিতে পারতো তাহলেই সুমিতার সঙ্গে তাদের কানেকশন সোমবারই শেষ হয়ে যেত। বৃহস্পতিবার পুনঃনির্মাণের পর ফের বারাসত ওমেন সেলে মা ও মেয়েকে রাখা হয়। যত সময় এগোচ্ছে ততই মধ্যমগ্রাম খুন ও ট্রলি কাণ্ডে নয়া তথ্য জানতে পারছেন তদন্তকারী অফিসাররা।

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ