মধ্যমগ্রামে খুনের আগে সুমিতাকে তার স্বামী এক আইনজীবীর কাছে নিয়ে গিয়েছিলেন, নয়া তথ্য পুলিশের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুনের ঘটনার পুন:নির্মাণ করল মধ্যমগ্রাম থানার(Madhyamgram P.S.) পুলিশ। এদিকে সুমিতা দেবীকে তার স্বামী খুনের আগে এক আইনজীবীর কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কেন? নতুন এই তথ্য ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। সূত্র খুঁজতে ওই আইনজীবী মুখোমুখি হতে পারেন তদন্তকারী অফিসাররা। অন্যদিকে, বৃহস্পতিবার খুনের পরের দিন মৃতদেহ কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল তার পুনঃনির্মাণ করল পুলিশ ধৃত মা ও মেয়েকে সঙ্গে এনে। ঘটনার আগের দিন যেভাবে তারা পুকুরে অস্ত্র ফেলেছিল তা থেকে শুরু করে ঘটনার দিন সকালবেলা ভ্যান ডেকে আনা সেখান থেকে দোলতলায়(Doltala) নিয়ে আসা ও দোলতলা থেকে আহিরিটোলা গঙ্গার ঘাট পর্যন্ত নিয়ে যায় মা ও মেয়েকে পুলিশ ।

দোলতলায় ভ্যান থেকে নেমে কিভাবে ট্রলি সাদা ট্যাক্সিতে(White Taxi) পিছনের ডিকিতে তোলা হয়েছিল এবং ট্যাক্সিতে তারা কিভাবে বসেছিলেন সবটাই অভিনয় করে দেখান ধৃত ফাল্গুনী(Falguni) এবং তার মা আরতি দেবী।তবে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে নতুন তথ্য যা এসেছে তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের । খুনের আগে সুমিতা ঘোষকে নিয়ে তার স্বামীও এক আইনজীবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কি কারণে তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে কারণে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ওই আইনজীবী ও সুমিতার স্বামীকে । আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করে কোন নতুন সূত্র পাওয়া যায় কিনা সেই সন্ধান চালাবে মধ্যমগ্রামের তদন্তকারী পুলিশ অফিসাররা। এদিন ঘটনার পুন:নির্মাণ করতে গিয়ে ডেকে আনা হয় ভ্যানচালক রাধানাথ হালদার ও ট্যাক্সিচালক শ্যামসুন্দর দাসকে(Taxi Driver Shyamsundar Das) তাদের ব্যবহৃত সাইকেল ভ্যান ও ট্যাক্সি সহ।

প্রচুর মানুষের ভিড় হয়ে যায় ও দিনের ঘটনার পুনঃনির্মাণ দেখতে। ছিল কড়া পুলিশি প্রহরা। ট্রলি সাইকেল ভ্যান থেকে ট্যাক্সিতে তোলার সময় কিছুটা ভুল অবস্থান হয়ে গেলে ট্যাক্সিচালক আবার তা শুধরে দেন ভ্যানচালক রাধানাথ হালদারকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে ফাল্গুনীর উপস্থিতিতে মধ্যমগ্রামের বীরেশপল্লিতে যে পুকুরে পিসি শাশুড়িকে খুলে ব্যবহার করা হয়েছিল বঁটি তা পুকুরের জল থেকে ডুবুরি নামিয়ে উদ্ধার করে পুলিশ। এদিন মা ও মেয়েকে তাদের ভাড়াবাড়ির সামনেও নিয়ে যাওয়া হয় কিভাবে তারা বাড়ি থেকে পিসি শাশুড়ির দেহটি ট্রলি ব্যাগে সাইকেল ভ্যানে নিয়ে গিয়েছিল। সেই দৃশ্য পুন:নির্মাণ করার জন্য।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের