চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই সামনে আসবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামী ৮ মে। আজ, শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ফল ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

এদিকে ফলাফল নিয়ে আরও আপডেটের জন্য পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তির অপেক্ষা করতে বলা হয়েছে। কোথায় এবং কী ভাবে রেজাল্ট দেখা যাবে, সেগুলিও জানিয়ে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৮ মে প্রকাশিত হতে পারে বলে জানা গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সুত্রে খবর, পরীক্ষার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে এবং ভোটের ফলাফলের পরপরই এই রেজাল্ট প্রকাশিত হবে। ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং wbbse.wb.gov.in থেকে ফলাফল দেখতে পাবেন।

অন্যদিকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে গেলে রোল নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করতে হবে। মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে। আজ, শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই উল্লেখ রয়েছে ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গত ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। সবার মনে এখন একটাই প্রশ্ন—ফলাফল কবে? এবার তা জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

এছাড়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক অত্যন্ত জরুরি আপডেট দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, আগামী ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। আজকের বিজ্ঞপ্তি সেই সাক্ষ্য বহন করছে। তাই এখন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তোড়জোড় শুরু করে দিয়েছে পর্ষদ। ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীরা এসএমএস এবং ডিজিলকার অ্যাপ ব্যবহার করেও নিজেদের মার্কশিট দেখে নিতে পারবে। খাতা দেখার মূল পর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে। নির্বাচনের পাহাড়প্রমাণ ডিউটি সামলেও শিক্ষকরা রেকর্ড সময়ের মধ্যে খাতা মূল্যায়নের কাজ শেষ করেছেন। এবার ৮ মে ফলপ্রকাশ।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ