গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

সাঁতার না জানার পরেও বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে, হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা ঘাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁতার না জানার পরেও বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে, হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা ঘাটে। মৃতের নাম অঙ্কুশ দত্ত। পাশাপাশি রবিবার (১৯ এপ্রিল) সাতসকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে আরও এক মাধ্যমিক ছাত্র। যার বাড়ি বালি বিধানসভার লিলুয়ার দাসপাড়ায়। মৃতের নাম হর্ষ চৌধুরী। অন্যদিকে নবদ্বীপেরও একটি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে ২ কলেজ পড়ুয়া।

জানা গিয়েছে, উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঙ্কুশ। সে অমরেন্দ্র বিদ্যাপীঠের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পরিবার সূত্রের খবর, রবিবার বেলায় বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল ওই কিশোর। ঘুরতে ঘুরতে পঞ্চাননতলার ওই গঙ্গাঘাটে হাজির হয় চার বন্ধু। তখনই গঙ্গায় স্নান করার পরিকল্পনা করে তারা। সেই মতো অঙ্কুশ ও আরেক কিশোর গঙ্গায় নামে। বাকিরা জলে নামতে সাহস পায়নি। ওইসময় ঘাটে বেশ কিছু মানুষজনও উপস্থিত ছিলেন। কিন্তু দুই কিশোর জলে নেমে ঘাট থেকে কিছুটা দূরে চলে যায়। এবং ডুবে যেতে থাকে। বাঁচার জন্য অনেক আর্তনাদ শুরু করেছিল তাঁরা। স্থানীয় একজন ঘাটের সিঁড়িতে নেমে একটি গামছা তাদের দিকে এগিয়ে দিয়েছিল। সেই গামছা ধরে একজন ঘাটে ফিরতে পারলেও, অঙ্কুশ পারেনি। জলের তোড়ে ভেসে যায়। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে।

ছেলে তলিয়ে গিয়েছে শুনে গঙ্গার ঘাটে ছুটে যান অঙ্কুশের মা। কিন্তু পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। সময়মতো ডুবুরি নামানো হয়নি ওই কিশোরকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সে জলের তোড়ে ভেসে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে লিলুয়ার বাসিন্দা ১৭ বছরের হর্ষ চৌধুরী, তাঁর বন্ধু হর্ষদীপ সিংহের সঙ্গে রবিবার সকাল সাতটা নাগাদ বালির বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। কিন্তু একটু গভীরে যেতেই জলের তোড়ে হর্ষ ভেসে যায়। আর বন্ধু হর্ষদীপ সিংহ জলে ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও বাঁচাতে পারেনি। সূত্র জানা গেছে যে দুজনের কেউ সাঁতার জানত না। বন্ধু চিৎকারে ঘাটের ছুটে আছে এলাকার লোকজন। ঘটনাস্থলে পৌঁছায় বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। তবে এখনও তাঁর দেহ পাওয়া যায়নি। অন্যদিকে, নবদ্বীপের ঘোষপাড়া ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে দুই কলেজ ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে, গৌরাঙ্গ সেতুর নিচে। নিখোঁজ দুই যুবকের নাম সীমান্ত সরকার ও রাকেশ মণ্ডল। তাঁদেরও এখনও খুঁজে পাওয়া যায়নি।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের