মাদুলির দাম ১৫ হাজার, ধারণ করলেই পালাবে করোনা! আশ্বাস ‘বাবা’র

ভ্যাকসিন নয়, ১৫ হাজারের মাদুলি পরলেই করোনা পালিয়ে যাবে। এমনই 'ভ্রান্ত' ধারণা দেখিয়ে ও মানুষের অন্ধবিশ্বাসকে ভর করে মাদুলি বিক্রি করছিলেন সুতাহাটার রামচন্দ্রপুরের বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাকসিন নয়, ১৫ হাজারের মাদুলি পরলেই করোনা পালিয়ে যাবে। এমনই ‘ভ্রান্ত’ ধারণা দেখিয়ে ও মানুষের অন্ধবিশ্বাসকে ভর করে মাদুলি বিক্রি করছিলেন সুতাহাটার রামচন্দ্রপুরের বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের। ৭৭ বছর বয়সের ওই স্বঘোষিত বাবা হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় এইভাবেই মাদুলি বিক্রি করছিলেন ওই বাবা। তাঁর দাবি, ‘করোনা কোনও ভাইরাসঘটিত রোগ নয়। এটা আল্লাহর গজব। আমার মাদুলিতেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কলকাতা, বাটানগর, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বহু মানুষ এই মাদুলি নিয়েছেন। তাঁরা সকলেই সুস্থ আছেন। আমার পরিবারের সদস্য এবং অনেককে মাদুলি দিয়েছি। মাদুলি, তেলপড়া, জলপড়া দেওয়া হচ্ছে। তাতে কাজ হচ্ছে। এতে মানুষের উপকার হবে। সন্তানের করোনা হলে কি তাকে বাঁচানোর জন্য ১৫ হাজার টাকা দিতে পারবেন না?’

গোটা বিশ্ব যখন করোনা নামক বিষের সঙ্গে লড়াই করতে গিয়ে নাস্তানাবুদ। টিকার চারটি ডোজ নিয়েও ঠেকানো যাচ্ছে না করোনাকে। ঠিক তখনই এমনই ভ্রান্ত ধারণা নিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থ রোজগারের ছক করেছেন ওই বৃদ্ধ বাবা। পুলিশের কাছে খবর পৌঁছাতেই ওই বাবা’র খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও ওই মাদুলি বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত রবিবার থেকে খোঁজ চালাচ্ছে সুতাহাটা থানার পুলিশ। ওই মাদুলি বাবার বাড়ি গেলে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাইরে গিয়েছেন কাজের সূত্রে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। এইভাবে ভাইরাস ঘটিত রোগ নিয়ে ছিনিমিনি খেলা ও সমাজে ভুল বার্তা মানুষদের প্রশাসনকেই আটকাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের