সরস্বতী পুজোয়  হাতেখড়ি এবার ডিজিটাল স্লেটে   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু সরস্বতী পুজো। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। বিদ্যা, জ্ঞান, বুদ্ধি দান করেন মা সরস্বতী।  তাই এদিনেই রীতি মেনে হয় বাচ্চাদের  হাতেখড়ি। শ্লেটে চকে অ, আ , ক, খ বা এ, বি, সি, ডি লিখে শিশুদের পড়াশোনার সূচনা করা হয়ে থাকে এই প্রথার মাধ্যমে। তবে এবার বাজারে বিক্রি হচ্ছে না শ্লেট আর চক। সেই জায়গায় বেশি বিক্রি হচ্ছে ডিজিটাল স্লেটের। জানা গিয়েছে, পুরুলিয়ায় বেড়েছে এই স্লেটের রমরমা।

এই ডিজিটাল স্লেট কাঠের স্লেটের মতোই কালো রঙের বোর্ড । আর এই স্লেটে চকের বদলে রয়েছে প্লাস্টিকের পাতলা একটি কলম। আর ডিজিটাল স্লেটের চারপাশটা সবুজ রঙের গার্ড দেওয়া। বাজারে এই ৮ ইঞ্চি ডিজিটাল স্লেটের দাম ৯০ টাকা। এবছর সরস্বতী পুজোর দিন নয়া এই স্লেটেই হবে হাতেখড়ি।

জানা গিয়েছে, এই ডিজিটাল স্লেটে থাকছে একটি সুবিধাও। ফোনের মেসেজ, হোয়াটসঅ্যাপের মতো সেখানেও থাকছে ডিলিট অপশন। স্লেটে লেখা হয়ে গেলে এই ডিলিটটি টিপলেই মুছে যাবে সব লেখা। ব্যবসায়ীরা জানিয়েছে, এই স্লেট খুবই পচ্ছন্দ করছে বাচ্চারা । তাই বাজারে এর চাহিদাও বাড়ছে। আর তাই এবার সরস্বতী পুজোর আগেই বাজার কাঁপাচ্ছে ডিজিটাল স্লেট।  

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩