পশ্চিম বর্ধমানের ধেনুয়া গ্রামে দেবীর ঝটিতি সফর, মহালয়াতেই দশমী

Share:

নিজস্ব প্রতিনিধি : মহালয়াতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষের। তারপরেই চারদিকে শুধুই পুজো পুজো ভাইবস শুরু হয়ে যায়। বর্তমান সময়ে পূজা মন্ডপের উদ্বোধন হয়ে যায় মহালয়া থেকেই। তাই প্যান্ডেল হপিং চলতেই থাকে। কিন্তু কোথাও শুনেছেন মহালয়াতে পুজো শুরু হয়ে মহালয়াতেই শেষ হয়ে যায়? অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। আসানসোলের বার্নপুরের হিরাপুর ধেনুয়া গ্রামে এমনই অভিনব পুজো হয়ে আসছে।

দামোদর নদীর তীরে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। সেখানেই মহালয়ার দিনে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। রবিবার মহালয়া উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছিল। এখানে একদিনেই সপ্তমী অষ্টমী নবমীর পুজো করা হয়। একদিনেই বিভিন্ন খনের সময়ে পূজোর বিভিন্ন রীতি-নীতি মেনে আয়োজন করা হয়। একদিনেই তৈরি করা হয় চার রকমের ভোগ। দশমী পূজো শেষ করে ঘট বিসর্জন করা হলেও মাতৃ প্রতিমা কিন্তু রেখে দেওয়া হয়।

সূত্রের খবর, এই আশ্রমের প্রতিষ্ঠাতা জ্যোতিন মহারাজ। ১৯৩৭ সালে এই আশ্রমের প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ১৯৭৮ সালে নিজের গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। কিন্তু ১০ বছর আগে তার মৃত্যু হলেও একই নিয়ম রেখে পুজো করে আসছেন গ্রামের লোকেরা। মহালয়াতে পুজোর আনন্দে মেতে উঠলেও সঙ্গে থাকে বিষাদের ছায়া। গোটা রাজ্যে যখন পুজোর বোধনের আনন্দে মাতোয়ারা, তখন একদিনেই পুজো শেষ হয়ে যায় এখানে। জানা যায় এই আশ্রমের দেবীর রূপের পরিবর্তন হয়েছে। প্রথমদিকে দেবী ছিলেন অগ্নিবর্ণা। পরে তা পরিবর্তন করে হয় স্বেতশুভ্র। তারপরে হয় রংবসন্তি। এখানে দেবী সিংহবাহিনী হলেও অসুর দলনী নন। দেবীর সঙ্গে থাকেন তার দুই সখি জয়া ও বিজয়া।

১০ বছর আগে এই আশ্রমের প্রতিষ্ঠাতা যতীন মহারাজের মৃত্যু হলেও নিয়মে কোন নড়চড় হয়নি। বিগত 10 বছর ধরে আগের নিয়মেই পূজো হয়ে এসেছে। রবিবার মহালয়ার দিন সকাল থেকেই এই আশ্রমে বেড়েছে পুজোর বাদ্যি। এই দিনেই সপ্তমী, অষ্টমী ও নবমের পুজো করে ভোট বিসর্জনের ব্যবস্থা করা হবে। পরে আনন্দের সঙ্গে সঙ্গে কোথাও একটা যন্ত্রণা থেকেই দেয় গ্রামবাসীদের মধ্যে।

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ