বন্ধ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় নির্মাণ, দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস বিধায়কের

২০১৮ সালের ২ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের। ২০১৯ সালে শুরু হয়েছিল পাঁচিল ঘেরার কাজ।

Share:

নিজস্ব প্রতিবেদক: ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকাতেই ছিল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। শুরুও হয়েছিল নির্মাণকাজ। তবে এখন তা বন্ধ রয়েছে। জানা গিয়েছে কাজ করতে না বলে নোটিশ দিয়েছে পিডব্লুডি। এর পেছনে রয়েছে আর্থিক টান। মাথায় হাত পড়েছে কর্মীদের। দীর্ঘ অপেক্ষায় স্থানীয়রা। এই পরিস্থিতিতে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক তিলক চক্রবর্তী।

২০১৮ সালের ২ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) শিলান্যাস করেছিলেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের। ২০১৯ সালে শুরু হয়েছিল পাঁচিল দিয়ে বাউন্ডারি ঘেরার কাজ। এরপরে ২০২০ সালে অতিমারির জন্য খানিক থমকে ছিল কাজ। ২০২১ সালে আবার জোরকদমে শুরু হয় সেই কাজ। পাইলিং-এর কাজও অধিকাংশই হয়ে গিয়েছে। তারপর থেকেই বন্ধ কাজ। কাজ বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে কর্মীদের। নির্মীয়মান বিশ্ববিদ্যালয় নিয়ে উৎসাহ ছিল স্থানীয়দের। তারাও হতাশ।

প্রায় ২০ বিঘা জমি জুড়ে তৈরি হবে বিশ্ববিদ্যালয় (University)। কাজ শুরু হওয়ার পরে হঠাৎ থমকে সেই কাজ। কেন? পিডব্লুডি (PWD) সূত্রে জানা গিয়েছে, রাজ্যসরকারের আর্থিক অনুমোদন মেলেনি। সেই কারণেই বন্ধ রাখা হচ্ছে এই কাজ। তা জানিয়ে পিডব্লুডি চিঠিও দিয়েছে নির্মাণকাজের দায়িত্ব পাওয়া সংস্থাকে। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক (MLA) তলক চক্রবর্তী বলেন, মহিষাদলের বামুনিয়া মৌজায় হলদিয়া উন্নয়ন পর্ষদ (HDA) বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ২০ একর জায়গা দিয়েছিল। শুরু হয়েছিল কাজ। সেই কাজ বন্ধ রয়েছে, এই খবর তিনি পেয়েছেন। বলেন, উচ্চ শিক্ষা দফতর ও রাজ্যসরকারের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগে এই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। এও বলেন, নিজে উদ্যোগী হয়ে বিষয়টি দেখবেন। দ্রুত গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫