উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ধারালো অস্ত্রের কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে এক এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী(H.S.Exam  Candidate) নাম দেবেস দাস ।জানা যায়, মঙ্গলবার রাতে ওই ছেলেটির পরিবার কালীপুজোর একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিল। পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে ওই পরীক্ষার্থীকে বাড়িতে দেখতে না পাওয়ায় রাত বারোটার সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে ওই পরীক্ষার্থী গলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে আহত অবস্থায় ময়না হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে(Tamluk Hospital) স্থানান্তরিত করা হয়। কোথায় কিভাবে এমন ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তা জানা যায়নি। কিন্তু ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বুধবার পরীক্ষা দিতে পারল না। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যখন বাড়িতে কেউ ছিল না তখন ওই যুবক একাই গেঞ্জি গায়ে দিয়ে পায়ে জুতো পড়ে বেরিয়ে গিয়েছিল বাইরে। বাড়িতে এসে মোবাইল(mobile) নিয়ে ঘাটাঘাটি করছিল।

হঠাৎ তাকে কে বাড়ির বাইরে ডেকে নিয়ে গেল তা জানতে পুলিশ তদন্ত করছে। বুধবার ভোর বেলায় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় অস্ত্র প্রচার (Operation)করেন চিকিৎসকরা। পুলিশ ওই পরীক্ষার্থী সুস্থ হওয়ার অপেক্ষা করছে। আহত পরীক্ষার্থীর কাছ থেকে বয়ান সংগ্রহ করে পুলিশ এই ঘটনা তদন্ত করবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ পুরনো কোন শত্রুতার ঘটনা ছিল কিনা তা জানার চেষ্টা করছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!