Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোটেলে খাবারের দাম বেশি চাওয়াতে মেজাজ হারালেন ব্লক সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি: হোটেলে খাবার পর দাম বেশি চাওয়ায় বচসা, হাতাহাতিতে নাম জড়ালো ব্লক সভাপতির। ময়নাগুড়ির জল্পেশ মোড় এলাকায় এক হোটেলে খাবার খাওয়ার পর খাবারের দাম নিয়ে বচসা বাঁধে। আর তাতেই হাতাহাতির ঘটনার অভিযোগ ওঠে । সেই ঘটনায় নাম জড়ালো ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শঙ্কর দত্তের। এই ঘটনায় শনিবার ময়নাগুড়ি থানার(Mainaguri Police Station) দ্বারস্থ হয়েছেন নির্যাতিত পরিবার। জানা যায়, জল্পেশ মোড় এলাকায় এক হোটেলে ১১ জন তৃণমূল নেতা ও কর্মী ডিম ভাত খেতে বসেন।

খাওয়ার পর দোকান মালিক ডিম ভাত ৭০ টাকা চেয়ে বসেন। দাম স্বাভাবিকের থেকে বেশি নেওয়ায় বচসা বাঁধে দোকানে। সেই সময় বচসার জেরে হাতাহাতি হয় বলে অভিযোগ। হাতাহাতির সময় ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শঙ্কর দত্ত(Shiv Sankar Dutta) পার্থিব রায় নামের যুবককে মারধোর করে বলে অভিযোগ। এই বিষয়ে সুবিচার চেয়ে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন নির্যাতিত সেই যুবক। এই বিষয়ে পার্থিব রায় বলেন, ” আমার কোনো দোষ ছিলো না। আমি দোকানে চা খেতে গিয়েছিলাম। সেখানে খাবারের দাম নিয়ে বচসা বাঁধে। আমি বাধা দিতে গেলে আমাকে শিব শঙ্কর দত্ত ও কার্তিক রায় মারধোর করে।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শঙ্কর দত্ত। তিনি বলেন, ” দোকানদারের সাথে সামান্য বচসা হয়েছিল। সেটা প্রায় মিটেই গিয়েছিল। কিন্তূ একজন যুবক যে নেশাগ্রস্ত ছিল। সে আমাদেরকে ধাক্কাধাক্কি করে। ফলে সামান্য হাতাহাতি হয়েছে।”ওই এলাকার তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন গোটা বিষয়টি যে নেতৃত্বকে জানানো হবে। অপরদিকে নিগৃহীত যুবক অভিযোগ করেন তার পকেট থেকে টাকা জোর করে বের করে ওই দোকানদারকে পাওনা মিটিয়েছেন তৃণমূল নেতা।

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ