এই মুহূর্তে

হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

নিজস্ব প্রতিনিধি: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোর সময়সূচিতে বদল। রবিবার ছুটির দিনে শেষ মেট্রোর সময়সীমায় কিছুটা বদল করা হয়েছে। ১ ঘণ্টা করে সময় এগিয়ে আনা হয়েছে ২ প্রান্তিক স্টেশন থেকে।

জানা গিয়েছে, রবিবার (৯ নভেম্বর) শেষ মেট্রোর সময় এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে। রবিবার রাত ৯:৪৫ নাগাদ শেষ মেট্রো ছাড়ে। ৯ নভেম্বর সেই মেট্রোর সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই দিন মেট্রো ছাড়বে ৮:৪৫। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯:৪৭ মিনিটের পরিবর্তে ছাড়বে ৮ঃ৪৭ মিনিটে। শেষ মেট্রো পরিষেবা পরিবর্তন করা হলেও সারাদিনই অন্য কোনও পরিবর্তন করা হয়নি বলে জানা গিয়েছে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, যাত্রী সুরক্ষা এবং নির্বিঘ্নে পরিষেবা চালানোর জন্য গ্রীন লাইনের ট্রাফিক বন্ধ করে পরীক্ষা করার প্রয়োজন। সেই কারণেই এই রবিবার সেই পরীক্ষা করা হবে। শেষ মেট্রো সূচিতে বদল আনা হয়েছে। সূত্রের খবর, ট্রাফিক ব্লক করে কাজ করা হবে এই দিন। রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হয়েছে। দুই প্রান্তিক স্টেশন থেকে এক ঘন্টা আগে শেষ মেট্রো ছাড়ছে। অন্যদিন পুরো দমে অফিস চালু থাকার জন্য সময়সীমায় পরিবর্তন করা একটু সমস্যার বলে মনে করা হচ্ছে। এখন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু হওয়ার পরে অফিস যাত্রীদের অনেক সুবিধা হয়েছে। এতদিন এসপ্ল্যানেড চত্বর থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়া যেত। এখন সেই রাস্তায় জুড়েছে সল্টলেক সেক্টর ফাইভ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ